ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়ন সম্ভব নয়। শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ‘উইকেয়ার’ (WeCARE) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কাজ সুচারুরূপে হচ্ছে কি না তা বুঝে নিতে হবে। তবে অন্যায় ভাবে চাপ দেওয়া যাবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ঠিকাদার কাজের মান যথাযথ রাখছেন কি না, তা দেখা উচিত। ঠিকাদার যে আমার আত্মীয়, বন্ধু কিংবা শহরের গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতা হোন না কেন, কাজটা ঠিকমতো হচ্ছে কি না সে বিষয়ে নজর দিতে হবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অন্যদিকে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, মাদকব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, তার এই সমাজে থাকার সুযোগ হবে না। এ ব্যাপারে কোনো আপস নেই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে এবং দলের ভাবমূর্তির স্বার্থে অন্যায়ের সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেও না।

তিনি আরও বলেন, যদি এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা যায় এবং উন্নয়নের কাজ বুঝে নেওয়া যায়, তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা এবং স্কুল-কলেজ ও হাসপাতালের নতুন বিল্ডিং নির্মাণ করা অনেক সহজ হবে। এছাড়া সড়কের দুই ধারে প্রায় সাড়ে চার হাজার গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের সহযোগিতা চান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুক প্রথার বিরুদ্ধে যুবসমাজকে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


যৌতুক প্রথার বিরুদ্ধে যুবসমাজকে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাত জোড়া তরুণ-তরুণীর বিয়ে এক মঞ্চে সম্পন্ন হয়েছে। যৌতুক ছাড়াই, জাঁকজমকপূর্ণ ও রাজকীয় আয়োজনে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ দ্বারা।

শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছয়টি মুসলিম ও একটি হিন্দু পরিবারের সাত জোড়া নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বৃহৎ এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের রূপকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি যুবসমাজকে যৌতুক প্রথার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যুবসমাজ যদি নিজেই সচেতন হয়ে যৌতুকের বিরুদ্ধে এগিয়ে আসে, তবে সমাজ খুব দ্রুতই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তরুণদের হাত ধরেই একটি কুসংস্কারমুক্ত ও আলোকিত সমাজ গঠনের সম্ভাবনা রয়েছে।

‘আলোকিত লালমনিরহাট’-এর এই বর্ণাঢ্য আয়োজন কেবল ৭টি পরিবারের মিলন ঘটায়নি, বরং এটা সমাজ থেকে কুপ্রথা দূর করার এক অনন্য ও অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তাঁরা বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধি দূর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি তরুণ সমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

ঝলমলে আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত মিলনায়তনে একই রঙের শেরওয়ানিতে বর এবং লাল শাড়িতে কনেদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। নবদম্পতিদের পাশাপাশি তাদের স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে হয় আনন্দঘন পরিবেশ। নবদম্পতিরা যৌতুকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

আয়োজকেরা জানান, সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূলের বার্তা দিতেই এই ধরনের আয়োজন পরিচালনা করেছেন সংগঠনটির সদস্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

 চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তরে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ ঘনিভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহের ওপর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত, ঝড়ো হাওয়ার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


৮ অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত, ঝড়ো হাওয়ার পূর্বাভাস

 খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট, এই ৮টি অঞ্চলের নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আজ দুপুর ৩ টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি বেগে দমকা বা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলের রূপান্তরে নতুন প্রকল্প কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


রেলের রূপান্তরে নতুন প্রকল্প কী

টিকিট কেটেও ট্রেনের ভেতরে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়া কিংবা এসি কোচে বসে থাকা যাত্রীর মাথার ওপর অন্য কারো দাঁড়িয়ে থাকার যে চেনা অস্বস্তি, তা থেকে এবার মুক্তি পেতে পারেন রেলের যাত্রীরা। নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি ট্রেনের দীর্ঘদিনের ‘ইঞ্জিন ও কোচ সংকট’ দূর করতে বড় ধরনের রূপান্তরের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীসেবার মান বাড়াতে এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধিতে সরকার এবার একটি বড় ও সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমান সরকারের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়নের ধারাবাহিকতায় রেলওয়েকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থায় রূপান্তরের কথা জানান তিনি।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে রেলওয়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো লোকোমোটিভ ও ক্যারেজের ঘাটতি। এ কারণে নতুন নতুন রেললাইন নির্মাণ হলেও পর্যাপ্ত ইঞ্জিন আর কোচের অভাবে অনেক ক্ষেত্রে আমরা যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না।’ এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহযোগিতা ও ক্রয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সংকট দূর করার প্রথম পদক্ষেপ হিসেবে ভারত থেকে প্রায় ২০০টি ব্রডগেজ কোচ ও লোকোমোটিভ আনার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এগুলো দেশে এসে পৌঁছালে ব্রডগেজ লাইনের বিদ্যমান ট্রেনের সংকট অনেকটাই কেটে যাবে। তবে মিটারগেজ অঞ্চলে এখনও বড় ধরনের চাপ রয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে এই চাপও কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে নতুন রেলপথ চালুর দিন থেকেই যেন পূর্ণাঙ্গ যাত্রীসেবা নিশ্চিত করা যায়, সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে।

সকালে ঢাকায় এসে বিকেলে ফেরা: ৫ জেলায় কমিউটার ট্রেন

রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে এবং আশপাশের জেলার যোগাযোগ জোরদারে এক দারুণ উদ্যোগের কথা জানান হাবিবুর রশিদ। গাজীপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ভাঙ্গাসহ ঢাকার আশপাশের এলাকায় নতুন করে কমিউটার ট্রেন সার্ভিস সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে ঢাকার বাইরের মানুষ খুব সহজে সকালে ট্রেনে করে ঢাকায় এসে কাজ শেষ করে আবার বিকেলে নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং সিরাজগঞ্জ-বগুড়া নতুন রেললাইন প্রকল্পের কাজও সমানতালে এগিয়ে চলছে।

বেসরকারি বিনিয়োগে সচল হবে ‘ডেমু ট্রেন’

বিগত সময়ে আমদানি করা ডেমু ট্রেনগুলোর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সরকার নতুনভাবে চিন্তা করছে। প্রতিমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় বিপুল অর্থ খরচ করে এগুলো মেরামতের পরিকল্পনা থেকে সরে এসেছে রেল। এখন বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ডেমু ট্রেনগুলো সচল করার সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং এরইমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। একইভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বড় বড় জংশন স্টেশনগুলোতে বেসরকারি অর্থায়নে উন্নত অপেক্ষাকক্ষ, আধুনিক যাত্রীসেবা ও বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

নতুন ট্রেনে ইন্টারনেট ও সৌরবিদ্যুৎ

প্রযুক্তির ছোঁয়া লাগছে রেলের সেবায়। ভবিষ্যতে নতুন লোকোমোটিভ ও কোচে যাত্রীদের জন্য ইন্টারনেট সুবিধা চালুর বিষয়ে প্রযুক্তিগত প্রস্তুতি নেয়া হচ্ছে। পাশাপাশি রেলওয়ের বিশাল পরিমাণ অব্যবহৃত জমি ও অবকাঠামো ব্যবহার করে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা রয়েছে সরকারের। উৎপাদিত এই বিদ্যুৎ দিয়ে প্রথমে রেলের নিজস্ব চাহিদা মেটানো হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বাড়তি আয়ের পথ তৈরি করা হবে।

ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে আন্ডারপাস-ওভারপাস

সারা দেশে রেলের লেভেল ক্রসিংগুলো আধুনিকায়ন ও নিরাপদ করার কাজ শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। একই সঙ্গে যানজট কমাতে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রেলক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। দীর্ঘ মেয়াদে পুরো দেশের রেল নেটওয়ার্ককে ব্রডগেজে রূপান্তর করার লক্ষ্যও রয়েছে সরকারের।

কমবে ‘স্ট্যান্ডিং টিকিট’-এর ভোগান্তি

আন্তঃনগর ট্রেনে দাঁড়িয়ে যাতায়াতের (স্ট্যান্ডিং টিকিট) বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, সরকার এই ব্যবস্থাকে নীতিগতভাবে সমর্থন করে না। কিন্তু অতিরিক্ত যাত্রীচাপের কারণে বাধ্য হয়ে অনেক সময় এটি করতে হয়। তবে নতুন কোচ ও ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হলে স্ট্যান্ডিং টিকিটের প্রয়োজন ধীরে ধীরে কমে আসবে।

পরিশেষে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু নতুন নতুন রেললাইন নির্মাণ করা নয়; বরং আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত ইঞ্জিন-কোচ, উন্নত স্টেশন ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়েকে একটি বিশ্বস্ত ও সময়োপযোগী গণপরিবহনে পরিণত করা।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%