প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান নদী ও নদের পানি যেমন বৃদ্ধি পাচ্ছে। তবে, আগামী পাঁচ দিনের মধ্যে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে, এমনটি জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (৪ জুলাই) এই তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন।
এই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুসারে, আগামী এক দিনের মধ্যে দেশের অভ্যন্তরীণ ও সংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং পরবর্তী চার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এবং এই নাজুক অবস্থায় অবস্থান করছে।
নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিনের মধ্যে যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে।
এছাড়া, গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি হতে পারে, এবং পরবর্তী তিন দিনের জন্য স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা সহ দেশের সব প্রধান নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে পানি বৃদ্ধি পেতে পারে।
চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানির উচ্চতা আগামী একদিন বৃদ্ধি পাবে এবং পরবর্তী দুই দিনের মধ্যে এটি দ্রুত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তন আসতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে হ্রাস পেতে পারে, এমন ইঙ্গিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন