প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লালমনিরহাটে একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাত জোড়া তরুণ-তরুণীর বিয়ে এক মঞ্চে সম্পন্ন হয়েছে। যৌতুক ছাড়াই, জাঁকজমকপূর্ণ ও রাজকীয় আয়োজনে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ দ্বারা।
শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছয়টি মুসলিম ও একটি হিন্দু পরিবারের সাত জোড়া নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৃহৎ এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের রূপকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি যুবসমাজকে যৌতুক প্রথার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, যুবসমাজ যদি নিজেই সচেতন হয়ে যৌতুকের বিরুদ্ধে এগিয়ে আসে, তবে সমাজ খুব দ্রুতই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তরুণদের হাত ধরেই একটি কুসংস্কারমুক্ত ও আলোকিত সমাজ গঠনের সম্ভাবনা রয়েছে।
‘আলোকিত লালমনিরহাট’-এর এই বর্ণাঢ্য আয়োজন কেবল ৭টি পরিবারের মিলন ঘটায়নি, বরং এটা সমাজ থেকে কুপ্রথা দূর করার এক অনন্য ও অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তাঁরা বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধি দূর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি তরুণ সমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
ঝলমলে আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত মিলনায়তনে একই রঙের শেরওয়ানিতে বর এবং লাল শাড়িতে কনেদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। নবদম্পতিদের পাশাপাশি তাদের স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে হয় আনন্দঘন পরিবেশ। নবদম্পতিরা যৌতুকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
আয়োজকেরা জানান, সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূলের বার্তা দিতেই এই ধরনের আয়োজন পরিচালনা করেছেন সংগঠনটির সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন