ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৈদ্যুতিক তারে ধাক্কা, ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


বৈদ্যুতিক তারে ধাক্কা, ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ভারতের উত্তর প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় একটি ছোট বিমান জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক নারী প্রশিক্ষণার্থী পাইলট। দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলায় প্রশিক্ষণ উড্ডয়নে থাকা একটি সেসনা-১৫২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানের জরুরি অবতরণের চেষ্টার সময় বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে বিমানটি সড়কের পাশে আছড়ে পড়ে, বলছেন প্রত্যক্ষদর্শীরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি আলিগড়ভিত্তিক চেতক অ্যাভিয়েশন একাডেমির অধীন ছিল। নির্মাণাধীন একটি মহাসড়কের পাশের মাঠে জরুরি অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্থানীয়দের দাবির ভিত্তিতে জানা যাচ্ছে, অবতরণের আগে বিমানটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাটিতে বিধ্বস্ত হয়ে যায়।

বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। যদিও দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর, ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিমানটির কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে করে এত দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল: গ্রাহকদের জন্য বিশেষ বার্তা ও নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল: গ্রাহকদের জন্য বিশেষ বার্তা ও নির্দেশনা

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি বিশেষ বার্তা প্রদান করেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে এই মর্মে বিভিন্ন সূত্র হতে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি লাঘবের লক্ষ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর প্রতি ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ পরিস্থিতিতে, গ্রাহকদেরকে অতিরিক্ত বিল সম্পর্কিত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করার কিংবা হটলাইনগুলোতে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

হটলাইনসমূহ-

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯

বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০

পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

ডিপিডিসি লি. এর কল সেন্টার- ১৬১১৬

ডেসকো লি. এর কল সেন্টার- ১৬১২০

নেসকো লি. এর কল সেন্টার- ১৬৬০৩

ওজোপাডিকো লি. এর কল সেন্টার- ১৬১১৭

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল মাঠে মেলা, পরীক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ: বরিশালের দুই কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


স্কুল মাঠে মেলা, পরীক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ: বরিশালের দুই কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে

আগামী ২ জুলাই থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা। এ অবস্থায় বরিশাল নগরীর পরেশ স্কুল মাঠে চলমান মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে পরীক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মেলার কারণে সৃষ্ট শব্দদূষণ ও জনসমাগমের প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী পরীক্ষা কেন্দ্রগুলোর পরীক্ষার্থী এবং আশপাশের শিক্ষার্থীদের ওপর।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেলা প্রাঙ্গণের পাশেই অবস্থিত বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আলেকান্দা সরকারি কলেজ-যেখানে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। এছাড়া আশপাশে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, মেলা চলাকালে উচ্চ শব্দে মাইক ব্যবহার, বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিঘ্নের মুখে পড়ছে। তাদের আশঙ্কা, পরীক্ষা চলাকালেও একই পরিস্থিতি অব্যাহত থাকলে পরীক্ষার্থীদের মনোযোগ ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

মেলা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি, প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চ শব্দ ও কোলাহল চলায় বাসাবাড়িতে অবস্থানরত পরীক্ষার্থীরাও মানসিক চাপের মধ্যে রয়েছে। তারা দ্রুত পরিস্থিতির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

এ বিষয়ে এক অভিভাবক শাহিদা আক্তার সাথী বলেন,
"সামনেই শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই সময়ে স্কুল মাঠে মেলা চালু থাকায় সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত মেলা বন্ধ বা শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া উচিত।"

নাম প্রকাশে অনিচ্ছুক মেলা-সংলগ্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক বলেন,
"পরীক্ষার সময় শান্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে-এটাই আমাদের প্রত্যাশা।"

স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী স্থানে দীর্ঘমেয়াদি মেলা বা উচ্চ শব্দসৃষ্টিকারী অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বক্তব্য জানতে তাঁর হোয়াটসঅ্যাপে লিখিতভাবে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে পরীক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি: সংসদে ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি: সংসদে ফখরুল

নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে’ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের বিএনপির সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রশ্নোত্তর টেবিলে এটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে উত্থাপিত হয়।

ফখরুল জানান, “পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।”

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মত আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি নির্বাচন কমিশন চালু করেছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং কমিশন সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে কাজ করছে।

স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ানোর কোন পরিকল্পনা সরকারের নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যরা ওই জেলার জেলা পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদের কার্যাবলি সম্পাদনে পরামর্শ দেবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে জুলাই মাসের প্রথম সপ্তাহে ইরান সফরে যেতে পারেন।

প্রতিবেদন অনুসারে, ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রথম ঘণ্টাতেই তেহরানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে চালানো হামলায় শহীদ হন।

এই হামলায় তার পুত্রবধূ, কন্যা এবং অন্তত একজন নাতিও শহীদ হন।

আলি খামেনিকে এখনো দাফন করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে তিন দিনব্যাপী এবং পবিত্র শহর কোমে আরও একদিনের অন্ত্যেষ্টিক্রিয়ার পর আগামী ৯ জুলাই তার নিজের শহর উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদে তাকে দাফন করা হবে।

তার ছেলে মোজতবা আলি খামেনি আহত অবস্থায় বেঁচে যান এবং সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি এখনো জনসমক্ষে আসেননি।

এদিকে, ইরান সফর শেষে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনাও রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় চালানো প্রচেষ্টাকে সমর্থনকারী দেশগুলোর মধ্যে তুরস্কও ছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইসলামাবাদ প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হওয়ার পর পাকিস্তান ও ইরানের সম্পর্কের উন্নতি হয়েছে। শেহবাজের নেতৃত্বাধীন প্রশাসন যুদ্ধরত দেশগুলোকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছিল।

সূত্র: জিও নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%