প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে’ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের বিএনপির সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রশ্নোত্তর টেবিলে এটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে উত্থাপিত হয়।
ফখরুল জানান, “পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।”
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মত আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি নির্বাচন কমিশন চালু করেছে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং কমিশন সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে কাজ করছে।
স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ানোর কোন পরিকল্পনা সরকারের নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যরা ওই জেলার জেলা পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদের কার্যাবলি সম্পাদনে পরামর্শ দেবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন