প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তর প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় একটি ছোট বিমান জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক নারী প্রশিক্ষণার্থী পাইলট। দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলায় প্রশিক্ষণ উড্ডয়নে থাকা একটি সেসনা-১৫২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানের জরুরি অবতরণের চেষ্টার সময় বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে বিমানটি সড়কের পাশে আছড়ে পড়ে, বলছেন প্রত্যক্ষদর্শীরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি আলিগড়ভিত্তিক চেতক অ্যাভিয়েশন একাডেমির অধীন ছিল। নির্মাণাধীন একটি মহাসড়কের পাশের মাঠে জরুরি অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের দাবির ভিত্তিতে জানা যাচ্ছে, অবতরণের আগে বিমানটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাটিতে বিধ্বস্ত হয়ে যায়।
বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। যদিও দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর, ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিমানটির কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে করে এত দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন