ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ


আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে জুলাই মাসের প্রথম সপ্তাহে ইরান সফরে যেতে পারেন।

প্রতিবেদন অনুসারে, ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রথম ঘণ্টাতেই তেহরানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে চালানো হামলায় শহীদ হন।

এই হামলায় তার পুত্রবধূ, কন্যা এবং অন্তত একজন নাতিও শহীদ হন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আলি খামেনিকে এখনো দাফন করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে তিন দিনব্যাপী এবং পবিত্র শহর কোমে আরও একদিনের অন্ত্যেষ্টিক্রিয়ার পর আগামী ৯ জুলাই তার নিজের শহর উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদে তাকে দাফন করা হবে।

তার ছেলে মোজতবা আলি খামেনি আহত অবস্থায় বেঁচে যান এবং সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি এখনো জনসমক্ষে আসেননি।

এদিকে, ইরান সফর শেষে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনাও রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় চালানো প্রচেষ্টাকে সমর্থনকারী দেশগুলোর মধ্যে তুরস্কও ছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইসলামাবাদ প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হওয়ার পর পাকিস্তান ও ইরানের সম্পর্কের উন্নতি হয়েছে। শেহবাজের নেতৃত্বাধীন প্রশাসন যুদ্ধরত দেশগুলোকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সূত্র: জিও নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১০টি প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১০টি প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিওয়াইডি) আওতায় বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান ফল অর্জনের জন্য আরও ছয়টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) টেবিলে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো দেশের বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস' (দ্বিতীয় পর্যায়), 'দারিদ্র্য বিমোচনে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা' (তৃতীয় পর্যায়), যুব প্রশিক্ষণ কেন্দ্রে জীবনদক্ষতা শিক্ষা ও জাতীয় যুব প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ (লাইফ স্কিলস প্রকল্প), শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (এনইইটি) যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইএআরএন প্রকল্প, কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির আইএসইসি প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন, ৬৪ জেলায় আইসিটি প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি (দ্বিতীয় পর্যায়), ৬৪ জেলায় শিক্ষিত চাকরিপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং আইসিটি-দক্ষ যুবকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প।

তিনি বলেন, এসব প্রকল্পের পাশাপাশি বেকার যুবকদের দ্রুত কর্মসংস্থানের আওতায় আনতে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরও ছয়টি অগ্রাধিকর ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (দ্বিতীয় পর্যায়), যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাগরিকদের সেবাদানে কেয়ারগিভার উন্নয়ন প্রকল্প, সব মহানগরে বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মহানগর এলাকার বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণ প্রকল্প।

আমিনুল হক বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারিন্দায় যুবককে অপহরণের পর পিটিয়ে অর্থ আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নারিন্দায় যুবককে অপহরণের পর পিটিয়ে অর্থ আদায়ের অভিযোগ

রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকা থেকে এক যুবককে অপহরণের পরে নির্যাতন করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে। আহত সুভাষ দেউরী (২৭) নামের ওই যুবক এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে ওয়ারী স্বামীবাগ এলাকার থেকে অপহৃত হন তিনি। পরদিন মঙ্গলবার (৩০ জুন) সকালে কৌশলে নিজেই মুক্ত হয়ে আসার পর তার রুমমেট তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।

সুভাষ পুরান ঢাকার সেন্ট্রাল ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিতের দায়িত্বও পালন করছেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। তার বাবার নাম শ্যামল দেউরী এবং তিনি ওয়ারী নারিন্দা রোড অগ্রণী ব্যাংকের পাশে একটি বাসায় মেস করে থাকেন।

হাসপাতালে আহত সুভাষ বলেন, যদি কোনো কিছু ভালো না লাগে, তবে সিদ্ধান্ত নেন তিনি একা একা হাঁটেন। সোমবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে স্বামীবাগ যান। এরপর তার সাথে কী ঘটেছে তা জানাতে পারেননি।

সুভাষ আরও বলেন, 'আমার মাইগ্রেনের সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে কিছু মনে থাকে না। রাতে আমি দেখি আমি একটি মেস বাসার ভেতরে। আমাকে ৭-৮ জন যুবক আটকে রেখেছে। তাদের দেখে মনে হয়েছে তারা মাদকাসক্ত। বাসার ভেতর কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখেছি। তারা আমাকে মারধর করে এবং আমার মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেয়। মোবাইলে মেসেজ দেখে জানতে পারে তারা আমার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৩৬ হাজার টাকা আছে। সেখান থেকে ৩০ হাজার টাকা তুলে দিতে বলে। কিন্তু আমার ফোনে ব্যাংকের অ্যাপ বা চেক বই ছিল না। তাই তারা টাকা নিতে পারেনি। তখন তারা আমার রুমমেটকে ফোন করে বিকাশে ৬ হাজার টাকা নেয়। এরপর আমার বোনকে ফোন করে আরও ২০ হাজার টাকা নেয়।'

তিনি বলেন, 'আমি তাদেরকে আমার পরিচয় দিইনি। বলেছি যে আমি এই এলাকায় দিনমজুরের কাজ করি। তবে গলায় হিন্দু ধর্মের মালা থাকায় তারা বুঝে নেয় আমি হিন্দু। কিন্তু আমি মন্দিরের পুরোহিত, তা বলিনি। এরপর সারারাত তারা আমাকে নির্যাতন করে। তারা আমাকে মেরে ফেলাসহ অন্য ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। এক পর্যায়ে আমি পালানোর পরিকল্পনা করি। কৌশলে বলি আমাকে ছাদে নিয়ে যেতে। কিন্তু সেই ছাদ থেকে আমি কীভাবে বাইরে পড়ে গিয়েছি কিংবা তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তা বলতে পারছি না। পরে দেখি কেউ আমাকে রিকশায় তুলে দিচ্ছে।'

এরপর সেই রিকশায় তিনি নারিন্দায় তার বাসার সামনে যান। সেখান থেকে রুমমেটকে খবর দিলে রুমমেট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার কপালে কাটা জখম রয়েছে। এছাড়া বাম পায়ে গুর্গালি ভেঙে গেছে। ডান পায়ে গোড়ালিতেও আঘাত পেয়েছেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ভুক্তভোগী সুভাষ দেউরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিত। সোমবার রাতে সুভাষ স্বামীবাগের ইসকন মন্দিরে যান। সেখানে প্রবেশের পর কয়েকজন যুবক তাকে একটি বাসায় নিয়ে যায় বলে তিনি দাবি করেছেন। পরে আজ ভোরে তিনি ওই বাসার কোনো এক স্থান থেকে লাফ দিয়ে পালিয়ে আসেন। লাফিয়ে পড়ার কারণে তিনি আঘাত পেয়েছেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলটি প্রধানত গেন্ডারিয়া থানার আওতাভুক্ত হলেও বিষয়টি ওয়ারী থানা পুলিশও তদন্ত করছে। এছাড়া ওই পুরোহিতের আগে থেকেই কিছু স্মৃতিজনিত সমস্যা রয়েছে। ফলে তিনি ঘটনাটির বিস্তারিত সঠিকভাবে বলতে পারছেন না। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার, জব্দ মোবাইল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


সিলেটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার, জব্দ মোবাইল

সিলেটের গোয়াইনঘাটে একটি অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত হচ্ছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: জুবায়ের আহমেদ, সাগর মালাকার, মফিজুর রহমান, শাহীন আহমেদ ও আজিজুল হক। এই পাঁচজনের সবার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাটের সারিঘাট এলাকার পুরাতন বাজারের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও র‍্যাব-৯ এর সদস্যরা পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা ‘77abc, Night Teer, 1111bet’ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় যুক্ত করতেন এবং কমিশন গ্রহণ করতেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন আলামত পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আসামি এবং জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ইরানের আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া, আরও দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের পাভেহ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া।

আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত সন্ত্রাসীরা একজন স্থানীয় আইআরজিসি সদস্যের বাড়ির প্রবেশপথে এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলাকে বিবৃতিতে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিহত দুই ব্যক্তিকে সঠিকভাবে স্থানীয় আইআরজিসি সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই হামলায় আরও দুজন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, গুলি চালানোর ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করার লক্ষ্যে একটি তদন্ত চলছে।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ইরান সাধারণত এ ধরনের গুপ্ত হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলে।

ইরানের জন্য কুর্দিরা একটি সংকট হয়ে উঠেছে। তারা ওই অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। তাই, তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে গ্রহণ করা হয় ইরান সরকারের তরফ থেকে। দেশটি কুর্দিদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে দায়ী করে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%