ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪ নতুন বইয়ের অনুমোদন


২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪ নতুন বইয়ের অনুমোদন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন চারটি বইয়ের অনুমোদন দিয়েছে ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’ (এনসিসি) প্রয়োজনীয় পরিমার্জনের সাপেক্ষে।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিসির পৃথক সভায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এই চারটি বইয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বিকেলে চতুর্থ শ্রেণির নতুন বইগুলোর অনুমোদন সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

আরও পড়ুন: গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েলে সাধারণ নির্বাচনের প্রস্তুতি তীব্র হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে, মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির নতুন দু’টি বইয়ের অনুমোদন সংক্রান্ত পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু দশকের রূপকল্প, বহুমুখী গবেষণা ও নির্দেশনার আলোকেই শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে তুলতে এই নতুন চার পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আরও পড়ুন: পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে হত্যা, ২ আটক

কারিকুলাম বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলবে এই বইগুলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


জাপানে তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জাপানের বাজারে বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশ ৩৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলারের তৈরি পোশাক জাপানে রপ্তানি করেছে। এই সময়ের মধ্যে দেশের মোট তৈরি পোশাক রপ্তানিতে জাপানের অংশ ৩ দশমিক ২৫ শতাংশে পৌঁছেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৫৮ কোটি ডলারের। এর মধ্যে জাপানের বাজারে রপ্তানি হয়েছে ৩৪৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলারের পোশাক। সাম্প্রতিক এই পরিসংখ্যান বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক আমদানি বাজার জাপানে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনাকে তুলে ধরেছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, ‘জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। দেশটির বড় আমদানি বাজার এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রপ্তানিতে জাপানের অংশ বৃদ্ধি এ সম্ভাবনাকে আরও স্পষ্ট করেছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বাজার বৈচিত্র্য বাড়বে এবং প্রচলিত বাজারগুলোর ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।’

গত কয়েক বছরে জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ওঠানামা দেখা গেছে। ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে ১১৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। ২০২৩-২৪ অর্থবছরে তা ৫ দশমিক ৮ শতাংশ কমে ১০৯ কোটি ডলারে নেমে আসে। পরবর্তী অর্থবছরে রপ্তানি ৯ দশমিক ১ শতাংশ বেড়ে ১১৯ কোটি ডলারে পৌঁছায়। তবে ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আবার ৪ দশমিক ৩ শতাংশ কমে ১১৩ কোটি ডলারে দাঁড়ায়।

গত অর্থবছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানিও কমেছে। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ খাতের রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কমে ৩ হাজার ৮৭০ কোটি ডলারে দাঁড়ায়। ফলে মোট তৈরি পোশাক রপ্তানিতে জাপানের অংশ কমে ২ দশমিক ৯৩ শতাংশে নেমে আসে। তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জাপানের অংশ বেড়ে যাওয়া দেশটির বাজারে রপ্তানি সম্প্রসারণের নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

জাপানের পোশাক আমদানির পরিসংখ্যানও বাজারটির ব্যাপকতা স্পষ্ট করে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত জাপান ২ হাজার ৪৯৬ কোটি ডলারের পোশাক আমদানি করে। পরবর্তী ১২ মাসে আমদানি ৭ দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ৩১৪ কোটি ডলারে দাঁড়ায়। এরপর ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩৯০ কোটি ডলারে পৌঁছায়। ২০২৫-২৬ অর্থবছরে তা আরও ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৪১৯ কোটি ডলারে দাঁড়ায়।

চলতি বছরের জুলাই-আগস্টে জাপান ৪০৫ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। বিশাল এই আমদানির বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে পারলে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ও বাজার বৈচিত্র্য-দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ রয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানির অংশ বৃদ্ধি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় শিক্ষক হাজেরা বেগম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় শিক্ষক হাজেরা বেগম নিহত

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৬ : সদর উপজেলার একটি ট্রলির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাজেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজার এলাকার মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি শিবগঞ্জের ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হাজেরা বেগম তার ভাই শাহজাহান আলীর মোটর সাইকেলে করে চিকিৎসার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মহারাজপুরের লালাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এই ঘটনায় হাজেরা বেগম গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হাজেরা বেগমের ভাই শাহজাহান আলীও আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএইচওজিএম-এ নেতৃত্ব দিতে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


সিএইচওজিএম-এ নেতৃত্ব দিতে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রকাশিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুসারে হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে এবং উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য তাকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এই ব্যবস্থার অধীনে, হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। তিনি উল্লেখ করেন যে, তার বাণী অনুসরণ ও নিজেদের জীবনে ধারণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

আজ সন্ধ্যায় রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৬’ উপলক্ষে ‘মানবিক মূল্যবোধের দৃষ্টিতে প্রবারণার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, প্রবারণা পূর্ণিমা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব নয়; এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। ‘প্রবারণা’ শব্দের বিভিন্ন অর্থের মধ্যে চিত্তের পরিশুদ্ধির বিষয়টি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, বর্ষাবাস শেষে ভিক্ষুদের নিজেদের কোনো ভুল, অন্যায় বা বিচ্যুতি হয়ে থাকলে তা স্বীকার করার চর্চার মধ্যে গভীর মানবিক শিক্ষা নিহিত রয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের গণ্ডি অতিক্রম করে একজন মানুষ হিসেবে এ শিক্ষার তাৎপর্য উপলব্ধি করা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষ যদি নিজের ভুল ও অন্যায় উপলব্ধি করে এবং তা অন্যের কাছে স্বীকার করতে পারে, তাহলে অপরাধবোধ থেকে মুক্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি না করার সচেতনতাও তৈরি হয়। প্রত্যেক মানুষ যদি নিজের জীবনের ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা করে এবং অনুতাপের বিষয়টি অন্যের কাছে প্রকাশ করে, তাহলে সে নিজেকে সংশোধনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, গৌতম বুদ্ধের জীবন ও কর্মের মধ্যে সমাজের সব শ্রেণির মানুষকে সমানভাবে গ্রহণ করার শিক্ষা রয়েছে। সমাজ যাকে ঘৃণার চোখে দেখে, তিনিও নিজের ভুল উপলব্ধি করে নিজেকে সংশোধন করতে পারেন। ছোট-বড় কিংবা শ্রেণিভেদ না করে সবাইকে সমাজের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে মানবকল্যাণ নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন মহামানবরা।

রুহুল কবির রিজভী বলেন, সব ধর্মের মানুষ যদি গৌতম বুদ্ধের শিক্ষা চর্চা করে, তাহলে সমাজে পারস্পরিক আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির পরিবেশ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও পারস্পরিক বন্ধনে আবদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য ঐতিহ্যের দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবেন— এটাই প্রত্যাশা।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিশ্ববৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের (থাইল্যান্ড) সহসভাপতি শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%