ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী


প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। তিনি উল্লেখ করেন যে, তার বাণী অনুসরণ ও নিজেদের জীবনে ধারণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

আজ সন্ধ্যায় রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৬’ উপলক্ষে ‘মানবিক মূল্যবোধের দৃষ্টিতে প্রবারণার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, প্রবারণা পূর্ণিমা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব নয়; এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। ‘প্রবারণা’ শব্দের বিভিন্ন অর্থের মধ্যে চিত্তের পরিশুদ্ধির বিষয়টি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

আরও পড়ুন: ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’

তিনি বলেন, বর্ষাবাস শেষে ভিক্ষুদের নিজেদের কোনো ভুল, অন্যায় বা বিচ্যুতি হয়ে থাকলে তা স্বীকার করার চর্চার মধ্যে গভীর মানবিক শিক্ষা নিহিত রয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের গণ্ডি অতিক্রম করে একজন মানুষ হিসেবে এ শিক্ষার তাৎপর্য উপলব্ধি করা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষ যদি নিজের ভুল ও অন্যায় উপলব্ধি করে এবং তা অন্যের কাছে স্বীকার করতে পারে, তাহলে অপরাধবোধ থেকে মুক্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি না করার সচেতনতাও তৈরি হয়। প্রত্যেক মানুষ যদি নিজের জীবনের ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা করে এবং অনুতাপের বিষয়টি অন্যের কাছে প্রকাশ করে, তাহলে সে নিজেকে সংশোধনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, গৌতম বুদ্ধের জীবন ও কর্মের মধ্যে সমাজের সব শ্রেণির মানুষকে সমানভাবে গ্রহণ করার শিক্ষা রয়েছে। সমাজ যাকে ঘৃণার চোখে দেখে, তিনিও নিজের ভুল উপলব্ধি করে নিজেকে সংশোধন করতে পারেন। ছোট-বড় কিংবা শ্রেণিভেদ না করে সবাইকে সমাজের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে মানবকল্যাণ নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন মহামানবরা।

রুহুল কবির রিজভী বলেন, সব ধর্মের মানুষ যদি গৌতম বুদ্ধের শিক্ষা চর্চা করে, তাহলে সমাজে পারস্পরিক আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির পরিবেশ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও পারস্পরিক বন্ধনে আবদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন: গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েলে সাধারণ নির্বাচনের প্রস্তুতি তীব্র হচ্ছে

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য ঐতিহ্যের দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবেন— এটাই প্রত্যাশা।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিশ্ববৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের (থাইল্যান্ড) সহসভাপতি শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে হত্যা, ২ আটক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের অভিযান পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


দুদকের অভিযান পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগে।

আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এসব অভিযান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কম মূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুদকের চট্টগ্রাম-২ জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়।

অভিযান চলাকালে দলটি সংশ্লিষ্ট কার্যালয় সরেজমিন পরিদর্শন করে রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনা ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে চারতলা ভবনের তথ্য গোপন করে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

অন্যদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের অনুকূলে দরপত্র মূল্যায়ন প্রভাবিত করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে অংশগ্রহণকারী দল অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন ও নথিপত্র সংগ্রহ করে।

দুদক জানিয়েছে, উভয় অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে পাচারের উদ্দেশ্যে ৩ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ২ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


জয়পুরহাটে পাচারের উদ্দেশ্যে ৩ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ২ আটক

জয়পুরহাট, ২৫ অক্টোবর ২০২৬ : জেলার পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

আজ রোববার বিকেলে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতোর ছেলে সন্তোষ মাহাতো (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রোববার রাত আনুমানিক ২টার দিকে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহল দল, পুলিশ এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে দু’টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি জানিয়েছে, এগুলোর জব্দমূল্য আনুমানিক ৮৯ লাখ ১০ হাজার টাকা। উদ্ধারকৃত ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টিপাথরের মূর্তি নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের প্রতিজ্ঞা: এরশাদ উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের প্রতিজ্ঞা: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম, ২৫ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ মন্তব্য করেছেন যে, ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এর ফলে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র এবং প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছাবে। ফলে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য এবং অপব্যবহারের সুযোগ থাকবে না।

আজ চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ আরও বলেন, সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন, শাহীনুর আলম শাহীন।

এতে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সঠিক তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি পুনরায় শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি পুনরায় শুরু করেছে

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : দুই মাসের বিরতির পর, বন্যায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎকেন্দ্রের কারণে, আজ শুক্রবার বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুনরায় শুরু করেছে নেপাল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম আজ বাসস‘কে জানান, ‘শুক্রবার ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল।’

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে মৌসুমি বিদ্যুৎ রপ্তানির জন্য নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং বাবিউবো ২০২৪ সালের ৩ অক্টোবর পাঁচ বছরের জন্য একটি চুক্তি সই করেছে।

এনইএ’র নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ দ্য কাঠমান্ডু পোস্টকে জানান, বিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিকল্প জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ রপ্তানি অব্যাহত রাখা এবং বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুনরায় শুরু করা- দুটিই নেপালের বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের অনুমোদন দেওয়ার পর এই রপ্তানি পুনরায় শুরু হয়।

এর আগে, গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যার ফলে ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এই দুটি কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন ছিল। কেন্দ্র দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করা হয়েছিল।

সংশোধিত ব্যবস্থার আওতায় সোলু খোলা ও কাবেলি বি-১ জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৩ অক্টোবর সই হওয়া চুক্তির অধীনে, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে দৈনিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

বর্ষা মৌসুমে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে নেপাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%