০১:২৯ পি.এম
হবিগঞ্জ, ২৫ নভেম্বর, ২০২৬ : বানিয়াচং এলাকায় নাশকতার উদ্দেশ্যে পেট্টোল বোমা তৈরির সরঞ্জামসহ মেহেদী হাসান ইমন (২৫) নামক যুবলীগের এক কর্মীকে পুলিশ আটক করেছে। এই ঘটনার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু মশাল এবং একটি ব্যানার।
ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার নূর মোহাম্মদ এর সন্তান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন বাসস’কে।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শরীফখানী এলাকায় কিছু যুবলীগ কর্মী ব্যানার, মশাল এবং পেট্টোল বোমা তৈরির সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমনকে আটক করে, তবে অন্যরা পালিয়ে যায়।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি আগুনের মশাল, পেট্টোল বোমা তৈরির সরঞ্জাম এবং যুবলীগের একটি ব্যানার উদ্ধার করে।
ওসি আরও জানান, আটক ইমনকে বুধবার আদালতে পাঠানো হবে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন