ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, মানসিকতার সমস্যা বললেন হৃদয়


ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, মানসিকতার সমস্যা বললেন হৃদয়

ত্রিদেশীয় সিরিজে টানা দুইটি পরাজয়ের ফলে বাংলাদেশ ফাইনালে পৌঁছাতে পারেনি। আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার পর দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ব্যাটিং দক্ষতার চেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতা, বিশেষ করে বিদেশে খেলার সময়।

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’

ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও, দলের খেলোয়াড়দের পাইপলাইন নিয়ে আশাবাদী হৃদয়। তিনি উল্লেখ করেন, ‘পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

আরও পড়ুন: ক্রিকেটে নতুন প্রযুক্তি ‘সনিক’ আম্পায়ারের সিদ্ধান্তে সহায়তা করবে

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচেই পরাজিত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেও হারতে হয়েছে। তবে হৃদয় ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের কথা মনে করিয়ে দেন।

তিনি বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চার স্থানে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ঢাকায় চার স্থানে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীর বিভিন্ন স্থানে। দিবসটির প্রতিপাদ্য হলো—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই দিবস উদযাপন উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি প্রধান স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি, হ্যান্ডমাইকের মাধ্যমে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়েছে।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া, মোটরযান মালিক ও শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও এতে অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এলএনজি টার্মিনাল ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এলএনজি টার্মিনাল ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর পরিদর্শনে গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোব) সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ থেকে নৌপথে মোংলা যাওয়ার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম খুলনা সফর। বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

এরপর বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী নলিয়ান লঞ্চঘাট থেকে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নলিয়ানে পৌঁছানোর আগে তিনি হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন। নলিয়ান থেকে সেখানে নির্ধারিত সভায় অংশগ্রহণের পাশাপাশি বন্দরের জেটি ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ নতুন অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের মেগা প্রকল্প নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং অসম্পূর্ণ জেটি নির্মাণ ও ড্রেজিংসহ থমকে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর জেটি, সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও নতুন অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করবেন। এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ সাহেদ আলী রবি মন্তব্য করেন, ‘চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে হলে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য চ্যানেলের নাব্যতা বৃদ্ধিতে ড্রেজিংয়ের পাশাপাশি কাস্টমস হাউজ ও শুল্ক বিভাগের আধুনিকায়ন জরুরি।’ প্রধানমন্ত্রীর আগমন এসব উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি বিশ্বাস করেন।

স্থানীয় সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে এ অঞ্চলে বিনিয়োগে আরও গতি আসবে। পাশাপাশি উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের কারণে কাজ হারানো বিপুলসংখ্যক মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। সব মিলিয়ে এলাকার অর্থনীতি, অবকাঠামো ও মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সড়ক থেকে ২৭ বছরের যুবক মোঃ তুষারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


খুলনায় সড়ক থেকে ২৭ বছরের যুবক মোঃ তুষারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় মোঃ তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মৃতদেহটি পাওয়া যায়।

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

স্থানীয়রা এবং পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসা এলাকায় কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের বুকের বামপাশে একটি গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা সড়কে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।

খুলনা থানার ওসি লোকমান হোসেন জানান, তুষার শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’ এর সক্রিয় সদস্য ছিলেন। গত জুন মাসে অস্ত্রসহ গ্রেফতার হয়ে তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বের হলেও তিনি এলাকায় অবস্থান করছিলেন না। ধারণা করা হচ্ছে, আরেক সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র ক্যাডারদের হাতে তিনি নিহত হয়েছেন। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারলেও পিএসজির সঙ্গে ফাইনালে বার্সেলোনাকে দেখতে চান রাফিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


হারলেও পিএসজির সঙ্গে ফাইনালে বার্সেলোনাকে দেখতে চান রাফিনিয়া

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতায় পিএসজির কাছে পরাজিত হলেও বার্সেলোনা তারকা রাফিনিয়া হতাশায় নিমজ্জিত হতে চান না। বরং তিনি মৌসুমের শেষের দিকে এই দুই দলের পুনরায় দেখা হওয়ার সম্ভাবনা দেখছেন। এমনকি সেটি হতে পারে টুর্নামেন্টের ফাইনালেও।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করে। এই পরাজয়ের ফলে কাতালানদের টানা ১১ ম্যাচ জয়ের ধারা থেমে যায়। তবে এই পরাজয়কে বড় ধাক্কা হিসেবে মনে করছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপকালে রাফিনিয়া বলেন, 'আমরা জানতাম এমনটা হতে পারে এবং সত্যি বলতে, দিনশেষে এটা মাত্র তিন পয়েন্টের ব্যাপার—বড় কোনো ব্যাপার নয়। সামনে আরও অনেক ম্যাচ আছে।'

ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তাকে তুলে নেয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাফিনিয়া। তবে তিনি জানান, শারীরিকভাবে সেরা অবস্থায় ফেরার জন্য তার খেলার সময় কম রাখা হয়েছিল।

পিএসজির বিপক্ষে হারের পরও ফাইনালে মুখোমুখি হওয়ার আশা ছাড়ছেন না এই ফরোয়ার্ড। তার মতে, 'যেহেতু উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়ছে, তাই (ফাইনালে) আমাদের মুখোমুখি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে।'

বার্সেলোনার সামনে এবার এল ক্লাসিকো। আগামী রোববার (২৫ অক্টোবর) রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তারা মাঠে নামবে। রাফিনিয়ার আশা, পিএসজির কাছে হারের প্রভাব সেই ম্যাচে পড়বে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%