প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় মোঃ তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মৃতদেহটি পাওয়া যায়।
নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসা এলাকায় কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের বুকের বামপাশে একটি গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা সড়কে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
খুলনা থানার ওসি লোকমান হোসেন জানান, তুষার শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’ এর সক্রিয় সদস্য ছিলেন। গত জুন মাসে অস্ত্রসহ গ্রেফতার হয়ে তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বের হলেও তিনি এলাকায় অবস্থান করছিলেন না। ধারণা করা হচ্ছে, আরেক সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র ক্যাডারদের হাতে তিনি নিহত হয়েছেন। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন