প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীর বিভিন্ন স্থানে। দিবসটির প্রতিপাদ্য হলো—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই দিবস উদযাপন উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি প্রধান স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি, হ্যান্ডমাইকের মাধ্যমে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়েছে।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া, মোটরযান মালিক ও শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও এতে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন