বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:০৮ পি.এম
বার্সেলোনা ক্লাবের তারকা লামিন ইয়ামালের পিতা মুনির নাসরাউইয়ের একটি রহস্যময় বার্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার সমর্থক ও কর্মকর্তাদের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুনির উল্লেখ করেছেন, 'হ্যালো, সুপ্রভাত বার্সেলোনা পরিবারের সবাইকে। একজন ব্যক্তি ও একজন মানুষ হিসেবে আমার সাহায্য প্রয়োজন।'
৩৯ বছর বয়সী মুনির তার বার্তায় বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তোলা একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার জানাচ্ছে, তার এই রহস্যময় বার্তায় বার্সেলোনা শিবিরে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশগ্রহণের পর ফেরার পথে বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে ইয়ামালের বাবাকে ঘিরে ঘটে যাওয়া একটি কথিত ঘটনার সঙ্গেও বার্তাটির সম্পর্ক রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার আগে একটি ক্যাফেতে এক ওয়েট্রেসকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করার পর নাসরাউই তার মুখে থুতু দেন। এছাড়া ক্যাফেতে অন্য এক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবরও প্রকাশিত হয়েছে।
তবে রহস্যময় বার্তাটির প্রকৃত অর্থ সম্পর্কে মুনির নাসরাউই কিংবা লামিন ইয়ামালের ঘনিষ্ঠ কেউই এখন পর্যন্ত কিছু পরিষ্কার করেননি।
এর কিছু সময় পর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আরেকটি বার্তা প্রকাশ করেন নাসরাউই। তিনি লেখেন, 'ট্রেন দুর্ঘটনায় নিহতদের সব পরিবারের প্রতি রইল পূর্ণ সমর্থন ও সংহতি।'
এরপর তিনি র্যাপার লা ফোইনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'আমার ভাই, আমার বাড়ি তোমারও বাড়ি।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইমাম, হাফেজ, মাদরাসাছাত্র এবং বেকার যুবকদের জন্য দুই মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের এই প্রশিক্ষণ দেশের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জ কেন্দ্রে আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক বিষয়, বাংলা ও ইংরেজি টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ব্যবহার, কম্পিউটারের ত্রুটি নির্ণয় ও সমস্যা সমাধানের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ১১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে নিজ হাতে লিখিত আবেদন জমা দিতে হবে। ১২ নভেম্বর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রার্থীদের বাছাই ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের এবং মাদরাসাছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া ইমামতি বা অধ্যয়নের প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপিও জমা দিতে হবে।
কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। এ ছাড়া ভর্তির সময় এক হাজার টাকা জামানত জমা দিতে হবে, যা সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সনদের সঙ্গে ফেরত দেওয়া হবে। প্রশিক্ষণকেন্দ্রে যাতায়াতের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।
কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে চার দিনের সরকারি সফর শেষ করে ঢাকার দিকে রওনা হয়েছেন।
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপানে পৌঁছান। সফরের সময় তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়াও, তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জাপান সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান মন্তব্য করেছেন যে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম মানুষের রাগ, ক্ষোভ এবং নেতিবাচক অনুভূতির ওপর ভিত্তি করে তৈরি হয়, ফলে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি উল্লেখ করেন যে, সিনিয়র সিটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপতথ্যের সঠিকতা যাচাই করতে সক্ষম হচ্ছেন না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ আরও বলেন, মানুষ অপ্রিয় সত্যের তুলনায় নিজের পছন্দের এবং আরামদায়ক তথ্যকে বিশ্বাস করতে বেশি আগ্রহী।
তিনি যোগ করেন, অপতথ্য এবং গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের চেয়ে পূর্ব প্রতিরোধ বা ডিজিটাল লিটারেসি বৃদ্ধির দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত।
অপতথ্য মোকাবিলার জন্য আইনি কাঠামোর পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল মিডিয়া শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান ডা. জাহেদুর রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাত্র ২৮ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট। ক্যারিয়ার শেষ করে তিনি ইতোমধ্যে নতুন পেশায় যোগদান করেছেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান পারসোনিওতে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
আয়ারল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি তিনি গত বছরের ডিসেম্বরে খেলেছিলেন। জাতীয় দলের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৩টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এই লেগ স্পিনার।
২০২১ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে হোয়াইটের। আয়ারল্যান্ডের রিস্ট স্পিনের ঘাটতি পূরণে তাকে দীর্ঘমেয়াদি সম্ভাবনা হিসেবে দেখা হয়েছিল। ৩৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার শিকার ৩৬ উইকেট।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের দলে তিনি ছিলেন। তবে তিন আসরের মধ্যে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন।
সাদা পোশাক ও ওয়ানডে ক্রিকেটে নিয়মিত সুযোগ পাননি হোয়াইট। ২০২৩ সালে তিনি দুটি ওয়ানডে এবং একই বছরের শুরুতে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেকেই তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হারের সময় সম্মিলিতভাবে ৩২২ রান দিয়ে মাত্র একটি উইকেট পান। প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ম্যাচ না খেলেই টেস্টে অভিষেক হওয়ায় লাল বলের ক্রিকেটে তার অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে।
নিজের লিংকডইন অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দিয়ে হোয়াইট লেখেন, 'অসাধারণ একটি যাত্রার পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি আনন্দিত। পারসোনিওতে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নতুন দায়িত্ব নিয়েছি।'
তিনি আরও লেখেন, 'বছরের পর বছর আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা, তিন সংস্করণে খেলা এবং তিনটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতাগুলো সব সময়ই আমার জন্য অত্যন্ত গর্বের হয়ে থাকবে।'
আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোয়াইট বলেন, 'আমার দেশকে প্রতিনিধিত্ব করার এবং শৈশবের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট আয়ারল্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট আমাকে যে স্মৃতি, শিক্ষা ও আজীবনের বন্ধুত্ব উপহার দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা জানাই।'
আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্যারি উইলসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াইটের অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, 'বেন সব সংস্করণেই খেলেছে, তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই তাকে সবচেয়ে বেশি মনে রাখা হবে। বল থেকে বাড়তি বাউন্স আদায় করার ক্ষমতা এবং দুর্দান্ত গতিতে বল করার কারণে সে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে উঠত।'
উইলসন আরও বলেন, 'তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া প্রমাণ করে, দলের কাছে সে কতটা মূল্যবান ছিল। নিজের ক্যারিয়ারে যা অর্জন করেছে, তা নিয়ে তার গর্বিত হওয়া উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ