প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বার্সেলোনা ক্লাবের তারকা লামিন ইয়ামালের পিতা মুনির নাসরাউইয়ের একটি রহস্যময় বার্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার সমর্থক ও কর্মকর্তাদের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুনির উল্লেখ করেছেন, 'হ্যালো, সুপ্রভাত বার্সেলোনা পরিবারের সবাইকে। একজন ব্যক্তি ও একজন মানুষ হিসেবে আমার সাহায্য প্রয়োজন।'
৩৯ বছর বয়সী মুনির তার বার্তায় বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তোলা একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার জানাচ্ছে, তার এই রহস্যময় বার্তায় বার্সেলোনা শিবিরে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশগ্রহণের পর ফেরার পথে বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে ইয়ামালের বাবাকে ঘিরে ঘটে যাওয়া একটি কথিত ঘটনার সঙ্গেও বার্তাটির সম্পর্ক রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার আগে একটি ক্যাফেতে এক ওয়েট্রেসকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করার পর নাসরাউই তার মুখে থুতু দেন। এছাড়া ক্যাফেতে অন্য এক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবরও প্রকাশিত হয়েছে।
তবে রহস্যময় বার্তাটির প্রকৃত অর্থ সম্পর্কে মুনির নাসরাউই কিংবা লামিন ইয়ামালের ঘনিষ্ঠ কেউই এখন পর্যন্ত কিছু পরিষ্কার করেননি।
এর কিছু সময় পর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আরেকটি বার্তা প্রকাশ করেন নাসরাউই। তিনি লেখেন, 'ট্রেন দুর্ঘটনায় নিহতদের সব পরিবারের প্রতি রইল পূর্ণ সমর্থন ও সংহতি।'
এরপর তিনি র্যাপার লা ফোইনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'আমার ভাই, আমার বাড়ি তোমারও বাড়ি।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন