প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় একটি গাছ থেকে যুবক আসাদ (৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে খাড়ির ব্রিজের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদ বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের পুত্র। নিহতের পরিবার অভিযোগ করেছে যে, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের নানার নাম হারুন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি আসাদকে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে যান। এরপর থেকে আসাদ আর বাড়িতে ফেরেননি। রাতের দিকে তার ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আসাদের সন্ধান পাননি। পরবর্তীতে, সকাল ১০টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসাদের ঝুলন্ত মরদেহটি খাড়ির পাশে একটি গাছে দেখতে পান তার স্বজনরা। খবর পাওয়ার পর মাতাজীহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহতের পরিবারে একটি কলহের তথ্য পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন