ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন


ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন

ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, যারা গ্যাস পরিশোধনাগারের কর্মী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইরাক সীমান্তের কাছে ইলাম প্রদেশের দেহলোরান ও আবদানান এলাকার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রোববার (১৫ নভেম্বর) সকালে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করে।

দুর্ঘটনার সময় বাসটিতে দেহলোরান এলাকার এনজিএল গ্যাস পরিশোধনাগার প্রকল্পের কর্মীরা ছিলেন। বাসটি দাশতে আব্বাস এলাকা থেকে মুরমুরি শহরের দিকে যাওয়ার পথে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু ঘটে, এবং পরে হাসপাতালে নেওয়ার সময় ও চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

ইলাম প্রদেশের আবদানান জেলার গভর্নর বেহজাদ নূর মোহাম্মদি জানিয়েছেন, বাসটিতে চালকসহ মোট ২৮ জন ছিলেন। আহত ১৬ জনের মধ্যে ১০ জনকে দেজফুলের একটি হাসপাতালে, পাঁচজনকে আবদানানের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে এবং একজনকে ইলাম প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি দুর্ঘটনায় কারও অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় বিচার বিভাগীয় কর্মকর্তারা।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর ইলাম প্রদেশে এক দিনের এবং আবদানান জেলায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার তৎপরতা এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

সূত্র: ইরনা, আনাদোলু, রুদাও

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহিষ্কারের পর সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


বহিষ্কারের পর সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের পদত্যাগ

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৫ নভেম্বর) ফরিদপুর প্রেসক্লাবে এসে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান।

ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, আজ থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন।

সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তাঁর অনুসারী স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এর পরদিনই সংবাদ সম্মেলন করে তাঁর পদত্যাগের ঘোষণা আসে।

ব্যক্তিগতভাবে একান্তেই তাঁকে প্রশ্ন করা হয়, "আপনাকে তো একদিন আগে দল বহিষ্কার করেছেন, এখন পদত্যাগের ঘোষণা দিবেন কেন?" তিনি ইনকিলাবকে জানান, রাজনীতিতে ইস্টান বাজি বলতে কোন শেষ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুন

মাদরাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: মোস্তাফিজুর রহমান মামুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


মাদরাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: মোস্তাফিজুর রহমান মামুন

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, আরবি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা নৈতিক শিক্ষায় অনেক বেশি অগ্রসর হতে সক্ষম।

শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবার সেবা এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেদের কাজ করতে হবে। গত শনিবার রাতে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় মাদরাসাতুন নূর আল ইসলামিয়া মাদরাসা পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

এ সময় মাদরাসাতুন নূর আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা দলিল লিখক সমিতির নেতা হাজি শাহনূর আলম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন সিকদার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল আলম খোকন, নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ সেবক হাজি শাহ আলম, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশ ও মানুষের কল্যাণে দোয়া করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার: সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


স্পিকার: সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও রয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, আইন প্রণয়নের কাজের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম প্রধান কর্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদই প্রকৃত গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

অনুষ্ঠানে স্পিকার আরও উল্লেখ করেন, বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি ব্যাপকভাবে বেড়েছে, পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে, একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে সংসদ সদস্যদের অর্জিত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশার বিষয়টি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান জাতীয় সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। তাই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সাধারণ জনগণ আজ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। পাশাপাশি, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, সেজন্য তিনি সংস্থাটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। এ ছাড়াও উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাতীয় সংসদের অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, ইউএনডিপির উচ্চপদস্থ প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার প্রশ্ন নেই: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার প্রশ্ন নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে সরকার পিছিয়ে যাচ্ছে না। তবে তিনি উল্লেখ করেছেন যে, বিগত অনির্বাচিত সরকারের সময় আইএমএফের সঙ্গে গৃহীত কর্মসূচির কিছু শর্ত বাস্তবায়নের জন্য সময় ও যথাযথ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সরকার জনগণ, ব্যবসায়ী ও অর্থনীতির স্বার্থ বিবেচনা করে এসব সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন করতে চায়।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা পিছিয়ে যাচ্ছি, বিষয়টি এমন নয়। বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের সঙ্গে যে কর্মসূচি করা হয়েছিল, সেখানে অনেক বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক কিছু করা সম্ভব, কিন্তু এর জন্য সঠিক সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।’

তিনি সতর্ক করে বলেন, রাতারাতি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনির্বাচিত সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির বিষয়টি থাকে না। কিন্তু নির্বাচিত সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়।

বিশ্ব অর্থনীতিতে চলমান বড় ধরনের পরিবর্তনগুলোকে বিবেচনায় নিয়ে সরকার পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা সমাধানে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ জন্য দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হবে।

আমির খসরু বলেন, ‘আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। আমরা চাই, আমাদের কর্মসূচির সঙ্গে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ উন্নয়ন সহযোগীদের পরিকল্পনার সমন্বয় হোক। সমন্বয় না থাকলে কর্মসূচি বাস্তবায়ন করব কীভাবে?’

কক্সবাজার ও মহেশখালীকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, মহেশখালীতে এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মহেশখালীতে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড দেখা যাবে।

কক্সবাজারকে শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও গড়ে তোলার চিন্তা করছে সরকার। অর্থমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পের পাশাপাশি এ অঞ্চলে নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে। মহেশখালীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক পরিবর্তন আনা হবে, তা কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও যুক্ত থাকবে। কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।

দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

কক্সবাজারে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে শুরু হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%