প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৫ নভেম্বর) ফরিদপুর প্রেসক্লাবে এসে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান।
ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, আজ থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন।
সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তাঁর অনুসারী স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এর পরদিনই সংবাদ সম্মেলন করে তাঁর পদত্যাগের ঘোষণা আসে।
ব্যক্তিগতভাবে একান্তেই তাঁকে প্রশ্ন করা হয়, "আপনাকে তো একদিন আগে দল বহিষ্কার করেছেন, এখন পদত্যাগের ঘোষণা দিবেন কেন?" তিনি ইনকিলাবকে জানান, রাজনীতিতে ইস্টান বাজি বলতে কোন শেষ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন