০৩:২৮ পি.এম
সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, আরবি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা নৈতিক শিক্ষায় অনেক বেশি অগ্রসর হতে সক্ষম।
শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবার সেবা এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেদের কাজ করতে হবে। গত শনিবার রাতে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় মাদরাসাতুন নূর আল ইসলামিয়া মাদরাসা পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
এ সময় মাদরাসাতুন নূর আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা দলিল লিখক সমিতির নেতা হাজি শাহনূর আলম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন সিকদার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল আলম খোকন, নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ সেবক হাজি শাহ আলম, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশ ও মানুষের কল্যাণে দোয়া করা হয়।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন