ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তুরস্কে বিরোধীদলপন্থী চ্যানেলে পুলিশের অভিযানে কয়েকজন আটক


তুরস্কে বিরোধীদলপন্থী চ্যানেলে পুলিশের অভিযানে কয়েকজন আটক

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার ভোরে তুরস্কের বিরোধীদলীয় সমর্থক সংবাদমাধ্যম সোজকু টিভি এবং এর মিডিয়া গ্রুপের ইস্তাম্বুলের প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের ফলে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে মিডিয়া গ্রুপটি জানায়।

এটি বিরোধীদলীয় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে চলমান পদক্ষেপের সর্বশেষ ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এক মাস আগে, তুরস্কের সবচেয়ে জনপ্রিয় সংবাদ চ্যানেল হাল্ক টিভির অফিসেও পুলিশ অভিযান চালিয়েছিল। সেই সময় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং একজন প্রশাসক নিয়োগ করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে সোজকু টিভির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় উল্লেখ করা হয়, ‘আদালতের নির্দেশে সোযজুর ভবনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত

অন্য একটি পোস্টে জানানো হয়, ‘সোজকু টিভিতে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ভবনে পুলিশ তল্লাশি চালাচ্ছে... কয়েকজনকে আটক করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের মতে, এর ফলে দেশে মার্কিন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন উল্লেখ করেন যে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরকালে সরকারকে এই বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশসংবাদ

তিনি বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর হবে বলে তিনি মনে করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ঢাকা স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে ঢাকা স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য একটি বিশেষ উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন। এই ফ্যান জোনটি বর্ণিল আয়োজন, বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত হয়েছে, যা ইতোমধ্যে স্টেডিয়ামের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

ফ্রেশ সিমেন্টের ‘মাঠে ঘরে ফুটবল’ ক্যাম্পেইনের আওতায়, ফুটবলপ্রেমীরা গ্যালারিতে বসে সরাসরি তাদের প্রিয় দলের খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এই আয়োজনের মাধ্যমে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশজুড়ে ফুটবলপ্রেমীদের এই আয়োজনের সঙ্গে যুক্ত করতে, ফ্রেশ সিমেন্টের ফেসবুক পেজে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে ফ্রেশ সিমেন্ট ফ্যান জোনে বসে সরাসরি ফুটবল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের অংশগ্রহণকে বাস্তব অভিজ্ঞতায় পরিণত করা হচ্ছে, এবং ফুটবলপ্রেমীদের সঙ্গে ব্র্যান্ডটির সংযোগ আরও দৃঢ় হচ্ছে।

ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) মুকিম হাসান মন্তব্য করেন, "ফুটবল কেবল একটি খেলা নয়; এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ, ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধনের অনন্য মাধ্যম।" তিনি আরও বলেন, "ফ্রেশ সিমেন্ট সবসময় মানুষের আনন্দ, উদযাপন ও ইতিবাচক অভিজ্ঞতার অংশ হতে আগ্রহী।"

তিনি যোগ করেন, ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের সরাসরি স্টেডিয়ামে বসে খেলা উপভোগের সুযোগ দেওয়ার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পেরে তারা আনন্দিত। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং ফুটবলের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এটি উল্লেখযোগ্য যে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাংলাদেশের একটি বিশাল শিল্পগোষ্ঠী। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এমজিআইয়ের ৫৭টিরও বেশি শিল্প ইউনিট রয়েছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের ভোক্তাদের পণ্য ও সেবা সরবরাহ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী, ১৭ নভম্বের, ২০২৬ : রাজশাহীতে ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে এসআরবি-৫ উদ্ধার করেছে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে এসআরবি’র ওই দলটি নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্স থেকে একটি ফলের কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দু’টি ম্যাগাজিন পাওয়া যায়।

বাসের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে এসআরবি আরও জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাস চেকপোস্টস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়। বাসের সুপারভাইজার জিজ্ঞাসাবাদে জানান, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে ৩১ কারখানা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে ৩১ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে, যেখানে তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। পরিস্থিতির প্রেক্ষিতে, আজ নতুন করে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে মোট ৩১টি কারখানা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আজ সকাল সাড়ে ১১টায় পর্যন্ত অবরোধ চলছিল। শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। এ সময়, মহাসড়কে চলাচলকারী কিছু বাসে ইট ছোড়ার ঘটনাও ঘটে।

পুলিশ, শ্রমিক এবং কারখানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার চেষ্টা করেন। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে ভোগড়া এলাকার ৫টি কারখানাসহ বেশ কিছু কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

মঙ্গলবারের শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল। শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনের কারণে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি দেওয়ার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে এসেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%