ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ গ্রেফতার, ৪৮ মামলা দায়ের


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ গ্রেফতার, ৪৮ মামলা দায়ের

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় বৃহস্পতিবার বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০, লালবাগ বিভাগ থেকে ৫০, ওয়ারী বিভাগ থেকে ৫২, মতিঝিল বিভাগ থেকে ৪৭, তেজগাঁও বিভাগ থেকে ৬৩, মিরপুর বিভাগ থেকে ১০৩, গুলশান বিভাগ থেকে ৪৮, উত্তরা বিভাগ থেকে ৫৩ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দুটি হাত বোমা, আটটি ছুরি, দুইটি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, পাচ বোতল দেশি মদ, এবং একজন ভিকটিম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীকে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।’

তিনি আরো বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত নতুন এক খেলা খেলছে: প্রধানমন্ত্রী মোদি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


ভারত নতুন এক খেলা খেলছে: প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, তার দেশ ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।

শুক্রবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মোদি মূলত তার পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরার জন্য এমন মন্তব্য করেছেন। পোস্টে তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের প্রতি কটাক্ষ করেছেন।

এনডিটিভি জানাচ্ছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ এর মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে মোদি গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে তা তুলে ধরা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

পোস্টের সঙ্গে দেওয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসার পাশাপাশি ভারতের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টে ব্যবহৃত ছবিগুলোতে ‘প্রাইসডাউন’ ফন্ট ব্যবহার করা হয়েছে, যা জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় বিশেষভাবে পরিচিত।

পোস্টে উল্লেখ করা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেছিলেন।

বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ভারতের নাম আর এই তালিকায় নেই।

মোদি পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে উল্লেখ করেছেন পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি।

গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়েছে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে জানা গেছে।

গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়েছে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। ইতিহাসে কোনো গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।

আরতিভি/এসএইচএম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


বরিশালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কামাল হোসেনকে গ্রেপ্তার করে। বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার অভিযোগের একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আগামী রোববার (২২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে"।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%