ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু


বগুড়ায় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার কারাগারে অবস্থানরত ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বগুড়া কারাগারের জেল সুপার।

‎

সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর পুত্র। তার পরিবার জানিয়েছে, তিনি বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে কারাগারে ছিলেন।

আরও পড়ুন: নওগাঁয় ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

পারিবারিক সূত্রে জানা যায়, সোহরাব হোসেন চার থেকে পাঁচ দিন আগে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।

সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাকে দাফন করা হয়।

বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, কারাগারে সোহরাব হোসেন নামের এক যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনার সঙ্গে থানা পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড হারায়, নিজের ডাবল সেঞ্চুরির গুরুত্ব দেখছেন না ব্রুক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ইংল্যান্ড হারায়, নিজের ডাবল সেঞ্চুরির গুরুত্ব দেখছেন না ব্রুক

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে তিনি ২০২ রান করেন। ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪২৯ রান, যা একটি বিশাল স্কোর।

এটি ব্রুকের ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি, তার পূর্ববর্তী সর্বোচ্চ ইনিংস ছিল ১৩৬ রান। তিনি ১১৬ বলে ২০২ রান করেন এবং ১১৪ বলে ২০০ রানে পৌঁছান। এর মাধ্যমে তিনি দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন। পূর্ববর্তী রেকর্ডটি ছিল ভারতের শুভমান গিলের, যিনি গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৬ বলে এই রেকর্ডটি গড়েছিলেন।

ব্রুক ৪২ বলে ফিফটি, ৭৫ বলে সেঞ্চুরি এবং ৯৭ বলে দেড়শত রান পূর্ণ করেন। তার ১১৬ বলের ইনিংসে ২১টি চার এবং ১০টি ছয়ের মার ছিল। অর্থাৎ, তিনি কেবল বাউন্ডারি থেকেই ১৪৪ রান করেন। তবে ইংল্যান্ডের হার হওয়ার কারণে এই ইনিংসের গুরুত্ব তিনি অনুভব করছেন না।

রাওয়ালপিন্ডিতে ম্যাচ হারার পর ব্রুক মন্তব্য করেন, “আমি সব সময়ই বলি, আমি ম্যাচ জেতানো অবদান রাখতে চাই এবং ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। দুর্ভাগ্যবশত, আমি ২০০ রান করেছি, কিন্তু সেটা ম্যাচ জেতাতে পারেনি। আমার কাছে এর গুরুত্ব নেই।”

হারকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে তিনি স্বীকার করেন যে, ৪২৯/৪ রান করার পর প্রতিপক্ষকে আটকানোর জন্য বল হাতে নিজেদের দক্ষতা যথাযথভাবে কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


জাপান বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে: রিপোর্ট

জাপান আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে বেসরকারি খাতে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে পারে। বাংলাদেশি টাকায় এই বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৬ হাজার কোটি টাকা। এ তথ্যটি জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসতে পারে।

তারেক রহমানের জাপান সফর আগামী ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে।

সম্ভাব্য বিনিয়োগের অন্তর্ভুক্তির মধ্যে গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্প ও উৎপাদন খাত এবং জ্বালানি স্থাপনা নির্মাণের বিষয়টি থাকতে পারে, বলেছে নিক্কেই এশিয়া।

এ উদ্যোগের সাথে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোরও সম্পৃক্ততা থাকতে পারে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের অংশগ্রহণে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বিদ্যমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা থামব না: জামায়াতের আমিরের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


আমরা থামব না: জামায়াতের আমিরের ঘোষণা

জামায়াতের আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা রুকনদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "আমরা থামব না; থামার সুযোগ নেই।" সিটি নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রাচীর গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।

ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের অতীত সাংগঠনিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থান ধরে রাখতে রুকনদের মান উন্নত করতে হবে।

জাতীয় নির্বাচন সম্পর্কে ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থীর প্রাণ গেল, ট্রাক চাপায় মা-ছেলেসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ফরিদপুরে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থীর প্রাণ গেল, ট্রাক চাপায় মা-ছেলেসহ নিহত ৩

মাগুরা জেলা থেকে ৬ শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে ফরিদপুরে আসেন। বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি ঘটে। আহত তিন জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বালু বাহী ট্রাকের চাপায় মা-ছেলে সহ তিন জনের মৃত্যু ঘটে। এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদেরও উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা জেলা সদর থেকে ফরিদপুরে কর্মশালায় অংশ নিতে আসেন ৬ শিক্ষার্থী। কর্মশালা শেষে বিকাল ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন তারা। সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আরকান্দী এলাকায় পৌঁছালে, সাতক্ষীরা থেকে ঢাকা গামী কিং ফিসার নামের যাত্রীবাহি বাসটির সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত ৩ শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন, মাগুরা সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না তাবাচ্ছুম ঐশি (২৪), বুজরুক শ্রীকন্ডি মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী রাব্বি মোল্যা (১৯) এবং মাগুরা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ (২২)। তাদের সকলের বাড়ি মাগুর পৌর সদর এলাকায়।

আহত শিক্ষার্থীরা হলেন, বুজরুক শ্রীকন্ডি মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী সাগর বিশ্বাস (২০), এইচএসসি পরীক্ষার্থী রিয়া (১৮) এবং মাগুরা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী জয় (১৯)। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভলেন্টিয়ার ডেভোলপমেন্ট ফোরামের (ভিডিএফ) মাগুরা জেলা শাখার সভাপতি ইব্রাহিম শেখ জানান, নিহত ও আহত ৬ শিক্ষার্থীর বাড়ি মাগুরা পৌর সদরে। পড়ালেখার পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। শুক্রবার সকালে ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে সমতায় তারুণ্য শীর্ষক কর্মশালায় অংশ নিতে যান তারা।

তিনি আরো জানান, কর্মশালা শেষে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থীরা। এসময় একটি ফাঁকা অ্যাম্বুলেন্স মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি ফাঁকা থাকায় ৬ শিক্ষার্থী ওই অ্যাম্বুলেন্সে ওঠেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন তিন জন মারা গেছেন। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বালুবাহী ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। নিহত তিন জনের মধ্যে দুই জন মা-ছেলে এবং এক জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর থেকে বালুবোঝাই একটি ট্রাক তেতুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এসময় ট্রাকে থাকা বালুর নিচে চাপা পড়ে একটি ইজিবাইক ও একটি প্রাইভেটকার। গুরুতর আহত হয় ইজিবাইকে থাকা ৪ জন ও প্রাইভেটকারে থাকা ৪ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তার (৩২) ও তার ছেলে শাওন (০৭) কে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়।

এদিকে, এ দুর্ঘটনায় বালির নিচে চাপা পড়া অবস্থায় দুই ঘণ্টা চেষ্টার পর আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলে দুই জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুই ঘণ্টা চেষ্টার পর আরো এক জনের মরদেহ উদ্ধার করা হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মধুখালী উপজেলার আরকান্দী এলাকায় যাত্রীবাহি বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত তিন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সের চালকের সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে, তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

এ দুর্ঘটনায় বালির নিচে চাপা পড়া অবস্থায় দুই ঘণ্টা চেষ্টার পর আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ থানায় এনে রাখা হয়েছে। দুইটি ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%