প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার কারাগারে অবস্থানরত ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বগুড়া কারাগারের জেল সুপার।
সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর পুত্র। তার পরিবার জানিয়েছে, তিনি বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে কারাগারে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহরাব হোসেন চার থেকে পাঁচ দিন আগে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।
সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাকে দাফন করা হয়।
বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, কারাগারে সোহরাব হোসেন নামের এক যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনার সঙ্গে থানা পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন