প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাপান আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে বেসরকারি খাতে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে পারে। বাংলাদেশি টাকায় এই বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৬ হাজার কোটি টাকা। এ তথ্যটি জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসতে পারে।
তারেক রহমানের জাপান সফর আগামী ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে।
সম্ভাব্য বিনিয়োগের অন্তর্ভুক্তির মধ্যে গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্প ও উৎপাদন খাত এবং জ্বালানি স্থাপনা নির্মাণের বিষয়টি থাকতে পারে, বলেছে নিক্কেই এশিয়া।
এ উদ্যোগের সাথে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোরও সম্পৃক্ততা থাকতে পারে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের অংশগ্রহণে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বিদ্যমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন