ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মেহেরপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুলিশের দিকে আগুনের গোলা নিক্ষেপ, আটক ৩


মেহেরপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুলিশের দিকে আগুনের গোলা নিক্ষেপ, আটক ৩

মেহেরপুরের জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি আগুনের গোলা নিক্ষেপের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে, যাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় এই ঘটনা ঘটে।

মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯) রয়েছেন। তবে আটক তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

আরও পড়ুন: তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা পলাশ আলী গ্রেফতার

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ডিএসবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার মেহেরপুর শহরের কলেজ মোড়ে রুটিন ডিউটির অংশ হিসেবে কয়েকজন পুলিশ সদস্য জুলাই স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্মৃতিস্তম্ভের পাশে একটি চায়ের দোকানে ডিএসবির সদস্যরা অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেরপুর সরকারি কলেজের মাঠের ভেতর থেকে কয়েকজন কাপড়ের তৈরি গোলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুলিশ সদস্যদের পেছন দিক থেকে স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করে। আগুনের গোলাটি পুলিশ সদস্যদের সামনে গিয়ে পড়ে। এ সময় পুলিশ ও ডিএসবি সদস্যরা পেছনে তাকিয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও তাদের মুঠোফোন যাচাই করে এ ঘটনায় আরো একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে রাতে পৃথক অভিযান চালিয়ে তাকেও আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ‘শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও কর্তব্যরত পুলিশদের লক্ষ্য করে আগুন নিক্ষেপের সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ প্রথমে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নাম প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ঢাকায় নিষিদ্ধ যুবলীগের নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ সত্ত্বেও সর্বোচ্চ পর্যায়ে সৌদির তেল উৎপাদন বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


যুদ্ধ সত্ত্বেও সর্বোচ্চ পর্যায়ে সৌদির তেল উৎপাদন বৃদ্ধি

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব তাদের তেল উৎপাদন বৃদ্ধি করেছে। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর প্রথমবারের মতো দেশটির তেল উৎপাদন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ওপেকের মাসিক প্রতিবেদনের অনুলিপি অনুযায়ী, গত অক্টোবরে সৌদি আরব দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১০.৫৬৩ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল। সেপ্টেম্বরে উৎপাদন ছিল ৮.৩৭২ মিলিয়ন, যা ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেলের সমান। এক মাসের ব্যবধানে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে (২৬ শতাংশ) বেড়ে গেছে।

এটি চলতি বছরের ফেব্রুয়ারির পর সৌদি আরবের সর্বোচ্চ তেল উৎপাদন। ওই মাসে দেশটি ওপেককে জানিয়েছিল যে, তাদের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ১০.৮৮২ মিলিয়ন ব্যারেল। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।

ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে চলে যাওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাপকভাবে কমে যায়। সাধারণত বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

যুদ্ধের সময় উৎপাদন কমাতে বাধ্য হয় উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলো, কারণ তেল সংরক্ষণের সীমিত সক্ষমতা এবং বিকল্প রপ্তানি পথের অভাব রয়েছে।

তবে চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলেও ওপেকের সবচেয়ে বড় উৎপাদক সৌদি আরব তাদের তেলশিল্প সচল রাখার বিকল্প পথ খুঁজে পেয়েছে।

সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান স্থাপনাগুলো ব্যবহার করে অপরিশোধিত তেল রফতানি করতে সক্ষম হয়েছে। অক্টোবরে দেশটি দুটি রুটই পূর্ণ সক্ষমতায় ব্যবহার করেছে।

বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে সৌদি আরব দৈনিক ৭৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রফতানি করেছে। যুদ্ধ শুরুর পর এটি দেশটির সর্বোচ্চ রফতানি।

হরমুজ প্রণালি এবং লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে গেলেও সৌদি আরব এই রফতানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবরে আরব উপদ্বীপের আশপাশে জাহাজ চলাচলে অন্তত ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটি সর্বোচ্চ হামলার সংখ্যা।

এদিকে সৌদি আরবও হামলার শিকার হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় রিয়াদে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর, রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর এবং তেলক্ষেত্রের বিভিন্ন স্থাপনা আক্রান্ত হয়েছে।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ডন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীবেশে ইয়াবা পাচারের চেষ্টা, মো. ইশরার হোসেন পাপ্পু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


যাত্রীবেশে ইয়াবা পাচারের চেষ্টা, মো. ইশরার হোসেন পাপ্পু গ্রেপ্তার

বগুড়া সদরে অভিনব কৌশলে স্কুল ব্যাগের ভিতরে ইয়াবা পাচারের চেষ্টা করার সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা এবং একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদরের টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে যে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

বাসটির টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করার সময় একটি নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগের ভিতর থেকে ১৫টি পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পর্তুগাল দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইটের জোরালো সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


ঢাকায় পর্তুগাল দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইটের জোরালো সম্ভাবনা

বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে এবং প্রবাসীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে ঢাকায় পর্তুগালের স্থায়ী দূতাবাস স্থাপন ও সরাসরি বিমান চলাচল নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) লিসবনে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ডোমিংগোস ফেজাস ভাইটালের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসান একটি ফলপ্রসূ বৈঠকে মিলিত হন।

বৈঠকে ঢাকায় পর্তুগিজ দূতাবাস প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। যদি এটি বাস্তবায়িত হয়, তবে ভিসা সংক্রান্ত জটিলতা দূরীকরণসহ উচ্চশিক্ষা, ব্যবসা এবং পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। এছাড়া, ঢাকা থেকে লিসবন পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হলে তৃতীয় দেশে ট্রানজিটের সমস্যা এবং সময়ের অপচয় কমবে বলে আলোচনা হয়।

এছাড়া, দ্বিপাক্ষিক গতিশীলতা চুক্তির আওতায় দক্ষ জনশক্তি প্রেরণ, প্রবাসীদের কল্যাণ এবং বাণিজ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধিতে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০১২ সালে লিসবনে বাংলাদেশ দূতাবাস চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যা এই বৈঠকের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের প্রতিফলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের প্রতিফলন

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

এই সাক্ষাৎটি তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে অনুষ্ঠিত হয়।

মালদ্বীপের প্রেসিডেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১১ নভেম্বর) রাতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টটিতে তারেক রহমান এবং তার সহধর্মিণীর সঙ্গে তোলা একটি ছবিও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ জানায়, এই সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

এটি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বি-পক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় তিন দিনের সফরে পৌঁছান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%