ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন মাসুম


সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন মাসুম

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আবেদন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার স্বপ্ন দেখছেন।

এওয়াজপুর ইউনিয়নের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

নির্বাচনি মাঠে নামার পরিকল্পনা করা শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহমর্মিতা জানালেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ তথ্য জানা যায়। আবেদনে তিনি অবসর গ্রহণের কারণ হিসেবে ‘পারিবারিক ও ব্যক্তিগত’ বিষয় উল্লেখ করেছেন। তবে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মো. সিরাজ উদ্দিন মাসুমের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর (এবাজপুর) ইউনিয়নে। তিনি এই ইউনিয়ন থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এটি উল্লেখ্য যে, তিনি এর আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত নির্বাচনি আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে বহাল অবস্থায় সরাসরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। নির্বাচনে প্রার্থী হওয়ার এই আইনি বাধা দূর করতেই তিনি পদত্যাগ ও স্বেচ্ছায় অবসরের পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. সিরাজ উদ্দিন মাসুম ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় প্রথম যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের পর তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আবেদনে তিনি পিআরএল (অবসর-উত্তর ছুটি) ভোগ না করে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রার্থনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আবেদনকারী প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুম বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত’ কারণে তিনি অবসরের আবেদন করেছেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, সময় হলে দেখা যাবে।

বর্তমানে তার অবসরের আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে এবং এটি পরবর্তী অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু দেশটির স্থলসীমান্ত বন্ধ করার প্রচেষ্টা প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরোধিতার কারণে ব্যর্থ হয়েছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যে ইরানের জল ও আকাশপথের বাণিজ্যকে কড়া নজরদারিতে রেখেছে। এবার তাদের লক্ষ্য ছিল স্থলপথের বাণিজ্য বন্ধ করা। এই উদ্দেশ্যে তুরস্ক, ইরাক ও পাকিস্তানকে সীমান্ত বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তবে দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সীমান্ত বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়।

এই দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরানের সঙ্গে তাদের বিশাল পরিমাণ ব্যবসা রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও ইরাক জ্বালানি এবং বিদ্যুৎ আমদানির জন্য ইরানের ওপর অনেকটা নির্ভরশীল। তাছাড়া, সীমান্ত এলাকার লাখ লাখ মানুষ এই বাণিজ্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সীমান্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে সেখানে বড় ধরনের গণঅস্থিরতা বা হাঙ্গামা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তুরস্ক নিয়ম পরিবর্তনে রাজি হয়নি, এবং ইরাক ও পাকিস্তানও ওয়াশিংটনের নির্দেশনা অনুযায়ী সীমান্ত বন্ধ রাখেনি।

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, যুক্তরাষ্ট্র নতুন একটি পথ বেছে নিয়েছে। গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি নতুন দল গঠন করা হয়েছে। ফ্লোরিডায় অবস্থিত ২০ জনের এই বিশেষ দল সরাসরি যুদ্ধে অংশ নেবে না, বরং তারা গোয়েন্দা তথ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করবে যাতে তারা নিজেদের অবৈধ অস্ত্র ও চোরাচালান আটকাতে সক্ষম হয়।

ট্রাম্প প্রশাসন এখন মনে করছে, সামরিক হামলার পরিবর্তে তেহরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করা বেশি কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, "ইরান এখন যে অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে, তাতে নতুন করে বোমা হামলার কোনো দরকার নেই।"

অন্যদিকে, ইরানও হাত গুটিয়ে বসে নেই। তারা মার্কিন চাপ মোকাবেলা করতে এবং বাণিজ্য টিকিয়ে রাখতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের মোকাবিলা করতে গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে, ইরানের অর্থনীতির চাকা থামাতে হলে যুক্তরাষ্ট্রকে এখন এই দেশগুলোর নিজস্ব অর্থনৈতিক বাধ্যবাধকতা ও স্বার্থের প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে।

সূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলা বিতর্কের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। অর্থনীতি, দুর্নীতি এবং দাবানলের মতো বিষয়গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষের মধ্যে এই পদত্যাগ নতুন চাপ সৃষ্টি করেছে।

ইন্দোনেশিয়ার পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) জিবরান রাকাবুমিন রাকা প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো এবং পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

কিছু ঘণ্টা পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে জিবরানের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে প্রাবোউ বলেন, তিনি ভারাক্রান্ত হৃদয়ে এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর জ্যেষ্ঠ পুত্র। জোকো উইদোদো ছিলেন প্রাবোও-র পূর্ববর্তী প্রেসিডেন্ট।

পদত্যাগের পর নিজের শহর সলোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইদোদো মন্তব্য করেন, ‘সরকারি পদে রাজনৈতিক গতিশীলতা সবসময়ই থাকবে, এটাই স্বাভাবিক।’ তিনি আরও জানান, তিনি তার ছেলেকে মনে করিয়ে দিয়েছেন যে রাজনৈতিক পদ সাময়িক।

৩৯ বছর বয়সী জিবরান পাঁচ বছর মেয়াদী কার্যকালের দুই বছর পূর্ণ করার পর পদ থেকে সরে দাঁড়ালেন। সাম্প্রতিক আদালতের রায়ে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে প্রশ্ন উঠায় তার যোগ্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে। এরপর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে নির্বাচন প্রয়োজন হয় না। প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত দুজন প্রার্থীর মধ্যে ‘পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি’ পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচন না করা পর্যন্ত এই পদটি শূন্য থাকে; এবং এই নির্বাচন প্রক্রিয়া ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়।

গত মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে জিবরান পদত্যাগের প্রস্তাব দেন। তিনি বলেন, দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক এড়াতে চান তিনি।

গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেন, বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে জিবরানের জমা দেয়া নথিপত্র নির্বাচনের শর্তাবলি পূরণ করেনি। সমালোচকদের অভিযোগ, জিবরান উচ্চমাধ্যমিকের (হাইস্কুল) সনদ অর্জন করেননি।

তবে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেন, "আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।"

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উল্লেখ করেছেন, প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।

তিনি মন্তব্য করেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত থাকে। সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজকের ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম, এমপি।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছে। তিনি আরও বলেন, ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে এদেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে এদেশের স্বৈরশাসনের অবসান ঘটে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপামর জনসাধারণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।

স্পিকার আরও উল্লেখ করেন, রাজনৈতিকদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে এদেশের দুর্নীতি নির্মূল করা সম্ভব। তিনি বলেন, রাজনৈতিকদের অধীনে আমলারা কাজ করে থাকেন।

তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মাধ্যমে সমাজের সর্বস্তরের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

স্পিকার আরও বলেন, এবারের সংসদে নারী সংসদ-সদস্যবৃন্দ সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী সংসদ-সদস্যগণ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এদেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করা।

এসময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও আলোচনায় পাহাড় ও সমতলে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রাধিকার, শহরের ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীদের অধিকার সুরক্ষা, দলিতদের স্থায়ী বাসস্থান, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক অগ্রাধিকার, অভিবাসী নারীকর্মীদের সামাজিক সুরক্ষা, গার্মেন্টস শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিতকরণ, বেদে ও উপকূলীয় জেলে সম্প্রদায় এবং দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নে ককাসের অংশীজন গুরুত্বারোপ করেন।

এসময় ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের নিদারুণ মর্মন্তুদ অভিজ্ঞতাকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ককাসের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীতে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক ৯ জনকে তাদের সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আটক ব্যক্তিদের একজনকে ধরে রাখার বিষয়ে তথ্য দিয়েছেন কারখানা ভবন মালিক।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গাছা থানার শরিফপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভবন মালিক জানিয়েছেন, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা এই কারখানার কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কারখানা বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে শুরু করে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভর্তি মালামালসহ ৯ জনকে আটক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%