প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব তাদের তেল উৎপাদন বৃদ্ধি করেছে। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর প্রথমবারের মতো দেশটির তেল উৎপাদন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ওপেকের মাসিক প্রতিবেদনের অনুলিপি অনুযায়ী, গত অক্টোবরে সৌদি আরব দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১০.৫৬৩ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল। সেপ্টেম্বরে উৎপাদন ছিল ৮.৩৭২ মিলিয়ন, যা ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেলের সমান। এক মাসের ব্যবধানে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে (২৬ শতাংশ) বেড়ে গেছে।
এটি চলতি বছরের ফেব্রুয়ারির পর সৌদি আরবের সর্বোচ্চ তেল উৎপাদন। ওই মাসে দেশটি ওপেককে জানিয়েছিল যে, তাদের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ১০.৮৮২ মিলিয়ন ব্যারেল। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।
ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে চলে যাওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাপকভাবে কমে যায়। সাধারণত বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
যুদ্ধের সময় উৎপাদন কমাতে বাধ্য হয় উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলো, কারণ তেল সংরক্ষণের সীমিত সক্ষমতা এবং বিকল্প রপ্তানি পথের অভাব রয়েছে।
তবে চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলেও ওপেকের সবচেয়ে বড় উৎপাদক সৌদি আরব তাদের তেলশিল্প সচল রাখার বিকল্প পথ খুঁজে পেয়েছে।
সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান স্থাপনাগুলো ব্যবহার করে অপরিশোধিত তেল রফতানি করতে সক্ষম হয়েছে। অক্টোবরে দেশটি দুটি রুটই পূর্ণ সক্ষমতায় ব্যবহার করেছে।
বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে সৌদি আরব দৈনিক ৭৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রফতানি করেছে। যুদ্ধ শুরুর পর এটি দেশটির সর্বোচ্চ রফতানি।
হরমুজ প্রণালি এবং লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে গেলেও সৌদি আরব এই রফতানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবরে আরব উপদ্বীপের আশপাশে জাহাজ চলাচলে অন্তত ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটি সর্বোচ্চ হামলার সংখ্যা।
এদিকে সৌদি আরবও হামলার শিকার হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় রিয়াদে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর, রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর এবং তেলক্ষেত্রের বিভিন্ন স্থাপনা আক্রান্ত হয়েছে।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন