১০:৪৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৬ : সদর উপজেলার একটি ট্রলির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাজেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজার এলাকার মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি শিবগঞ্জের ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হাজেরা বেগম তার ভাই শাহজাহান আলীর মোটর সাইকেলে করে চিকিৎসার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মহারাজপুরের লালাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এই ঘটনায় হাজেরা বেগম গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হাজেরা বেগমের ভাই শাহজাহান আলীও আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন