০৩:৫৭ পি.এম
কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্রে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে পুলিশ। ভিডিওটিতে দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি দলকে দেখা যায়।
রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের মধ্যে এসবিএস এবং সিটিজি কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ রাতের অভিযানে তাদের আটক করে।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
পুলিশ সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের অবস্থানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি বিশেষ দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা শুরু করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন