০৪:৪৪ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘গত কিছুদিন ধরে একটি পতিত স্বৈরাচারের পেছনে সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার এ ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।’
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে এবং সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হবে। এই প্রেক্ষিতে মালিকপক্ষের প্রতিনিধিরা নাম দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নাম দিতে কিছুদিন সময় নেওয়া হয়েছিল। গত পরশু রাতে তারা তাদের প্রতিনিধিদের নাম দিয়েছেন। শ্রমমন্ত্রী গতকাল সকালে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাক শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড গতকালই প্রতিষ্ঠিত হয়েছে। খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে।
মন্ত্রী কঠোরভাবে সতর্ক করে বলেন, শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং আইন-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন