ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

রামগতিতে আগুনে শিক্ষকের বাড়ি পুড়ে ২০ আহত, ক্ষতি ৭ লাখ টাকা


রামগতিতে আগুনে শিক্ষকের বাড়ি পুড়ে ২০ আহত, ক্ষতি ৭ লাখ টাকা

লক্ষ্মীপুরের রামগতিতে আবদুল আওয়াল নামে এক শিক্ষকের বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়ালের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় প্রায় ২০ জন ব্যক্তি আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন- রায়হান, সোহরাব, বাচ্চু, শরীফ, ইসমাইল, নিরব, লিটন হোসেন সর্দার, নুর আলম, আবুল খায়ের আরিফ, মেহেরাজ, জয়দেব ও তুহিনসহ মোট ২০ জন।

স্থানীয়রা তাদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার খবর পেয়ে ওই এলাকার নারী-পুরুষ হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে। এ সময় প্রায় ২০ জন আহত হন।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাড়ির তিনদিক থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ঘরে প্রবেশ করে। এতে ওই বাড়ির ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা ১০০ বস্তা সয়াবিন, ১২০ বস্তা ধান, ৭ ভরি স্বর্ণালংকার, প্রয়োজনীয় আসবাবপত্র এবং নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। তাদের দাবি, এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরও বলেন, পূর্ব শত্রুতার কারণে কেউ তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে তাদের সন্দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্ছু এবং প্যানেল চেয়ারম্যান মো. নাছির উদ্দীন।

রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মঞ্জু বলেন, ওই এলাকা দুর্গম চরাঞ্চল ছিল এবং উপজেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত। ফায়ার সার্ভিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, পরে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে, স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব জেলায়

দেশের কিছু অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, দমকা হাওয়া, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

যানজট কমানোর উদ্দেশ্যে এবং মুন্সীগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করার লক্ষ্যে নির্মিত পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল (এলিভেটেড) সড়ক আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৯৯ শতাংশ। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতরে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

প্রকল্পের সূত্র মতে, মূল দ্বিতল সড়কের নির্মাণকাজ প্রায় সম্পন্ন। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। কাশীপুরে টোল প্লাজার সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপন, র‌্যাম্পের রেলিং নির্মাণ এবং নিচতলার সড়কে অতিরিক্ত অ্যাসফল্টের প্রলেপ ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান জানান, ডিসেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে সড়কটি উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সড়কটি চালু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় তলার সড়কে পিচ ঢালাইয়ের শেষ স্তর, রোড মার্কিং ও সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে সড়কটি আলোকিত হবে।

১১ মিটার চওড়া সড়ক, থাকছে ব্রেকডাউন লেন। প্রকল্প পরিচালক জানান, পঞ্চবটি থেকে চরসৈয়দপুর পর্যন্ত মূল দ্বিতল সড়কটির দৈর্ঘ্য ৬ দশমিক ২৫ কিলোমিটার। এর সঙ্গে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক বা র‌্যাম্প রয়েছে। পঞ্চবটী মোড়ে তিনটি (এ, বি ও সি) এবং কাশীপুরে দুটি (ডি ও ই) র‌্যাম্প নির্মাণ করা হয়েছে।

সড়কটির ওপরের অংশে রোড মার্কিংয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। সাধারণ দুই লেনের সড়ক ৭ দশমিক ৩০ মিটার প্রশস্ত হলেও এই দ্বিতল সড়কটি ১১ মিটার চওড়া। মূল লেনের পাশাপাশি মাঝখানে ডটেড লাইন দিয়ে প্রায় আড়াই মিটার অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। বিকল হওয়া গাড়ি নিরাপদে সরিয়ে রাখার জন্য এই অংশ ব্রেকডাউন লেন হিসেবে ব্যবহার করা যাবে।

পঞ্চবটী প্রবেশমুখে কোনো টোল প্লাজা রাখা হয়নি। সমস্ত টোল প্লাজা কাশীপুরে স্থাপন করা হয়েছে। সেখানে মোট ১০টি লেনের মাধ্যমে টোল আদায় করা হবে। এর মধ্যে ছয়টি লেন দিয়ে মূল এলিভেটেড সড়কে দ্রুত চলাচল করা যাবে। বাকি চারটি লেনের মধ্যে দুটি দিয়ে যানবাহন কাশীপুরে নামবে এবং অন্য দুটি দিয়ে সড়কে উঠবে। টোলের হার ইতোমধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়েছে।

নিচের সড়কেও দেয়া হচ্ছে পিচের প্রলেপ

দ্বিতল সড়কের নিচের অংশে ধুলাবালি কমানোর জন্য এবং আরসিসি ঢালাইয়ের স্থায়িত্ব বাড়াতে নতুন করে ৪০ মিলিমিটার পুরু অ্যাসফল্টের প্রলেপ দেয়া হচ্ছে। প্রকল্প পরিচালক বলেন, সাধারণত আরসিসি সড়কে ভারী যানবাহন চলাচল করলে পাঁচ থেকে ১০ বছর পর উপরিভাগ কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়।

তিনি আরও বলেন, তাই আগেভাগেই সড়কটির ওপর ৪০ মিলিমিটার পিচের প্রলেপ দেয়া হচ্ছে। এতে কংক্রিটের বেড সুরক্ষিত থাকবে এবং যানবাহন মসৃণভাবে চলাচল করতে পারবে। এটি অতিরিক্ত কাজ হলেও মূল সড়কের উদ্বোধন পেছাবে না।

বর্তমানে সড়কবাতি ও সোলার প্যানেল স্থাপনের কাজ প্রায় শেষ। নিচতলার ডিভাইডারে মাটি ভরাট, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার কাজ চলছে। সড়কটি চালু হলে ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ রুটে দীর্ঘদিনের যানজট কমবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে টোলের হার নির্ধারণ।

পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সড়কের টোলের হার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইমরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে নির্মিত পঞ্চবটি-চরসৈয়দপুর ও কাশীপুর পর্যন্ত দ্বিতল সড়কে যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল আদায় করা হবে। সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে এ আদেশ কার্যকর হবে।

নির্ধারিত টোলের হার অনুযায়ী, মোটরসাইকেলে পঞ্চবটি থেকে চরসৈয়দপুর যেতে ৪০ টাকা এবং কাশীপুর পর্যন্ত ২০ টাকা দিতে হবে। তিন চাকার সিএনজি অটোরিকশার টোল যথাক্রমে ৫০ ও ৩০ টাকা।

প্রাইভেটকার ও জিপের ক্ষেত্রে পঞ্চবটি-চরসৈয়দপুর পথে টোল ১০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ৫০ টাকা। মাইক্রোবাস ও পিকআপের জন্য এ দুই পথে টোল যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।

মিনিবাসের টোল পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ২০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ১২৫ টাকা। ৩১ আসনের বেশি ধারণক্ষমতার বাসের জন্য টোল যথাক্রমে ৩০০ ও ১৫০ টাকা। ছয় চাকার ট্রাকের টোল পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ৪০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ২০০ টাকা। ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৬০০ ও ৪০০ টাকা। ট্রেইলারের জন্য পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ৮০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ৫০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, এই টোলের হার কার্যকরের মাধ্যমে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ যোগাযোগে নতুন অধ্যায় শুরু হবে। সৈয়দপুর-রুহিতপুর সেতু ও আন্ডারপাস হয়ে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হলে এ রুটে যান চলাচল কয়েক গুণ বাড়বে বলে সেতু কর্তৃপক্ষ আশা করছে।

সেতু কর্তৃপক্ষের প্রস্তাবিত টোলের হার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নির্ধারিত টোলকে ব্যয়বহুল বলে মনে করছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মুন্সীগঞ্জ ক্যাবের সভাপতি মো. জাহাঙ্গীর সরকার মন্টু পঞ্চবটি থেকে চরসৈয়দপুর পর্যন্ত ছয় কিলোমিটার মূল সড়কের টোল কমানোর দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষের ফলে অন্তত ৬৮ জনের মৃত্যু ও শতাধিক লোকের আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রের ত্রুটি এ দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে দ্রুতগতির রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এই রেলপথটি মাদ্রিদকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে সংযুক্ত করে।

দুর্ঘটনায় জড়িত ট্রেনগুলির মধ্যে একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল। অপরটি বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত ট্রেন।

কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, উভয় ট্রেন একই দিকে চলছিল। এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়, যার ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

স্পেনে চলতি বছরে দ্রুতগামী ট্রেনের এটি দ্বিতীয় বড় ও প্রাণঘাতী দুর্ঘটনা। দেশটির বিশাল রেল নেটওয়ার্ক দীর্ঘকাল ধরে গর্বের বিষয় ছিল, কিন্তু এই ঘটনায় পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মন্তব্য করেছেন, ‘আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন।’

কেবল নয় মাস আগে, স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি মারাত্মক রেল দুর্ঘটনা ঘটে। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ৪৫ জন নিহত হন।

সানচেজ আরও বলেন, ‘স্পেনের মতো একটি দেশে একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। যদি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ রবিবার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ রবিবার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

আগামী রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

অনেকেই সারাজীবন আয় করা অর্থ কোথায় বিনিয়োগ করবেন, সেই চিন্তায় থাকেন। কেউ স্থায়ী সম্পদে বিনিয়োগ করেন, কেউ সঞ্চয়পত্র বা বিভিন্ন ব্যবসায়। তবে মধ্যবিত্তদের জন্য সঞ্চয়ের একটি স্মার্ট মাধ্যম হিসেবে প্রাইজবন্ড পরিচিত।

সরকার সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ নামে এই বন্ড চালু করেছে। এটি যে কোনো সময় কেনা এবং ভাঙানো সম্ভব। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে এর ১২৫তম ড্র।

প্রাইজবন্ডের প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা প্রদান করা হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ী তিন লাখ ২৫ হাজার টাকা পান। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ১০ হাজার টাকা করে পান। ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত হবে। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

এছাড়া, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় রয়েছে। নির্ধারিত তারিখে যদি সাপ্তাহিক বা কোনো সরকারি ছুটি পড়ে, তবে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%