১১:১১ পি.এম
আমতলীর গুলিশাখালী ইউনিয়নের শ্রমিক দল সভাপতি মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার দুই আসামী সোহাগ কাজী (৩০) ও রাসেল কাজী নামে পরিচিত দুই আসামীকে র্যাবের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময়, যখন রিপন কাজী তার চাচাত ভাইদের হাতে খুন হন। এই ঘটনায় নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার মুরচবুনিয়া ইউনিয়নের গগন খা বাজারে ঘুরতে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে আপন চাচাত ভাইদের দ্বারা খুন হন গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজী।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
হত্যার ঘটনার পর বৃহস্পতিবার, আমেনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পটুয়াখালী সদর থানার পুলিশ র্যাব-৮ এর সহায়তায় গোপন সংবাদে রবিবার সকাল ১০ টায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে সোহাগ ও রাসেলকে গ্রেপ্তার করে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রিপন কাজী হত্যা মামলার ২ আসামীকে র্যাবের সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে রবিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন