১১:২০ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ যথাযথভাবে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাগেশ্বরীর উদ্যোগে সোমবার বেলা ১১টায় এই উপলক্ষে একটি সুদৃশ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়। র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা এবং উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ আরও অনেকে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন