প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক নারীসহ চারজনকে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২০২৬ সালের ৬ জুলাই সকালে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
পুলিশ জানায়, হাকিমপুর উপজেলা তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা তাদের বিরুদ্ধে চারটি মামলার জন্য প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পৌর শহরের বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছাঃ সাথী আক্তার (৪০), থানার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ শাকিল (২২), একই এলাকার জুয়েল হোসেনের ছেলে মোঃ শিহাব (২২) এবং পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মোঃ আবু সাঈদ (২৩)। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় রয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই চারজনকে এই দণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের আজ সোমবার বারোটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন