প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে, যা প্রতিপাদ্য বিষয় হিসেবে "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" কে সামনে রেখে অনুষ্ঠিত হয়। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনের মাধ্যমে র্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বী মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। র্যালী শেষ হওয়ার পর একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রেখেছেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশির উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম প্রমূখ।
সারাদেশে প্রথম বারের মতো উদযাপিত এই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় কৃষক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ভোটাপাড়া কৃষক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বেলাল হোসেন এবং উপকারভোগী ব্যবসায়ী হীরুরঞ্জন ঘোষ। আলোচনা শেষে ঋণের চেক ও গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন