ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাকাস'র সভাপতি শাহীন ও মহাসচিব মাহবুবের অভিষেক অনুষ্ঠিত


বাকাস

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতি-বাকাস'র ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

৩১ অক্টোবর শনিবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) ভবনে নির্বাচন কমিশন নব-নির্বাচিত কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। পরে সেখানে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটিকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার মো. শামস উদ্দিন।

নির্বাচিত কমিটিতে সভাপতি পদে সাব-ইনস্পেক্টর মোহাম্মদ শাহীন মিয়া এবং মহাসচিব পদে সাব-ইনস্পেক্টর মাহবুব হোসাইন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সস্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সস্পাদক মো. আবু রায়হান শাওন, প্রচার সম্পাদক মো. মাহাবুবর রহমান, দফতর সস্পাদক যাকারিয়া জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকনুজ্জামান এবং আইন ও কল্যাণ সম্পাদক শাকিল হোসেন।

নতুন কমিটি আগামী দুই বছর বাকাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবে।

কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) সভাপতি রাজস্ব কর্মকর্তা কে. এম মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিউল বসর, সহ সভাপতি রাজস্ব কর্মকর্তা মো. মাসউদুর রহমান, কার্যকরী মহাসচিব শাহ মোহাম্মদ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক মো. নাফিস আমীন রিজভী, বাকাসের সাবেক সভাপতি মো. সালেক খান, মো. আবু শিহান, সাবেক মহাসচিব মো. আলহেলাল তাজ, মো. মাইনুদ্দিন, মো. মোজাম্মেল হকসহ অন্যান্য সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভা সঞ্চালনা করেন মিঠুন চন্দ্র সাহা ঢাকাস (দক্ষিণ), ঢাকা এবং শায়লা জামান ঢাকাস (পূর্ব), ঢাকা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিদারুল ইসলাম-সাধারণ সম্পাদক (ঢাকাস (দক্ষিণ), ঢাকা) ও মিঠুন গোস্বামী-ঢাকাস (উত্তর)।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইলের ভিডিওতেই মিলল সূত্র: ধর্ষণের পর তরুণী হত্যায় রিফাতের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


মোবাইলের ভিডিওতেই মিলল সূত্র: ধর্ষণের পর তরুণী হত্যায় রিফাতের ফাঁসি

পঞ্চগড়ের আটোয়ারীতে এক তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার অভিযোগে রিফাত বিন সাজ্জাদ (২৪) নামের যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ এবং রাষ্ট্রপক্ষের সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনে পঞ্চগড় যাওয়ার সময় দিনাজপুর রেলস্টেশনে ভুক্তভোগী তরুণীর সঙ্গে রিফাতের পরিচয় ঘটে। পরে নানা প্রলোভনে তাকে আটোয়ারীর কিসমত রেলগেট এলাকার একটি সুপারিবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে তরুণীর মাথায় ও শরীরে ইট ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন রিফাত। এরপর মরদেহ আড়াল করতে টেনেহিঁচড়ে রেললাইনের ওপর ফেলে রেখে চলে যান। পরবর্তীতে ট্রেনে কাটা পড়ে তরুণীর মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ১৪ জানুয়ারি সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের পরদিন শনাক্ত না হলেও একই বছরের ৮ মার্চ পল্লীবিদ্যুৎ মোড় এলাকা থেকে ইজিবাইক চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রিফাতকে আটক করে পুলিশ। ওই সময় তার মুঠোফোনে কিছু ছবি ও ভিডিও দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর তরুণীকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

ঘটনার পর আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আটকের পর স্বীকারোক্তি দেয়াসহ সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করে আদালত ফাঁসির রায় দিয়েছেন।

রায়ে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগ কর্তৃক এই সাজা অনুমোদন এবং আসামির আপিল বা মার্জনা আবেদন নিষ্পত্তি সাপেক্ষে সাজা পরোয়ানামূলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আসামিকে বর্তমানে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনের আত্মসমর্পণ

ঝালকাঠির আলোচিত সরকারি কৌঁসুলি (পিপি) হায়দার হোসাইন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল হোসেন (৪০) আত্মসমর্পণ করেছেন।

তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আদালত বেল্লাল হোসেনসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড প্রদান করে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল, এশার নামাজ শেষে ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন হায়দার হোসেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন, নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টও ওই পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রাখে। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে ছিলেন: মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। তবে বিল্লাল হোসেন এতদিন পলাতক ছিলেন।

২০০৫ সালে ঝালকাঠির দুই বিচারক হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় সরকার পক্ষের কৌশলী ছিলেন হায়দার হোসেন।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য হাসান সিকদার জানান, দণ্ডিত পলাতক বেল্লাল হোসেন যখন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন, তখন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

কোস্টগার্ড মিয়ানমারের পাচারের সময় নৌকাভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে।

রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়, জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটককৃতদের মধ্যে রয়েছেন: সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪), মো. বাবুল হোসেন (৩৬)।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালানোর পর, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ১২ পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ নভেম্বর) নতুন দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

এদিন রাত ৮টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্বে, ৪ অক্টোবর এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, সোমবার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বৃদ্ধি করে মূসকসহ প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের দাম সর্বশেষ ৪ অক্টোবর সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে ১১ টাকা ৫৩ পয়সা বৃদ্ধি করে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%