০৪:৫৬ পি.এম
পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত মোবারক হোসেন মুলাডুলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কর্মী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগণ, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের জন্য আল্টিমেটাম দেন।
এসময় বক্তারা উল্লেখ করেন, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান জামায়াতকর্মী মোবারক হোসেন। সেখানে শিশুটির উপর ধর্ষণের চেষ্টা চালানো হলে তার চিৎকার ও কান্নাকাটিতে মোবারক হোসেন তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন