ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দি গ্রেগরিয়ান জাদুঘরের নির্মাণে সমঝোতা চুক্তি স্বাক্ষর


দি গ্রেগরিয়ান জাদুঘরের নির্মাণে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘রক্ষা এবং সংরক্ষণ’— এই স্লোগান নিয়ে সেন্ট গ্রেগরি স্কুলের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্যের সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। দেশের কোনো বিদ্যালয়ে এটি প্রথম জাদুঘর তৈরির একটি যুগান্তকারী পদক্ষেপ।

একদল সাবেক গ্রেগরিয়ানদের একনিষ্ঠ পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ এই গ্রেগরিয়ান জাদুঘর প্রতিষ্ঠা হলো। স্কুল প্রাঙ্গনে নির্মিত হওয়া জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর।

সম্প্রতি, স্কুল প্রাঙ্গনে জাদুঘর নির্মাণের বিষয়ে গ্রেগরিয়ান স্কুল এন্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে টিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএসএর সহ-সভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও টিজিএসের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন: ইলিশের নামে চন্দনা ও সুরমা বিক্রির অভিযোগ, চিনবেন যেভাবে

দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাদুঘরটির নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরনো স্কুলটির ইতিহাস সংরক্ষণে এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামান্না জানালেন ব্রণ থেকে মুক্তির গোপন রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


তামান্না জানালেন ব্রণ থেকে মুক্তির গোপন রহস্য

বলিউডের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার নাম মনে হলে সামনে ভেসে ওঠে সেক্সি ফিগারের এক ঝলমলে মুখ। ‘বাহুবলী’ সিনেমা থেকে শুরু করে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গান—সবখানেই তিনি তার অভিনয় জাদুতে কোটি দর্শককে বিভোর করে রেখেছেন।

তার মসৃণ ত্বক, সুন্দর দেহ আর টানটান গড়ন নিয়ে আলোচনা সব জায়গায় হয়। সম্প্রতি এই অভিনেত্রী নিজেই তার রূপের একটি গোপন সমস্যার বিষয় ফাঁস করেছেন—ব্রণ। এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া অকপটে বলেন, অন্যান্য সাধারণ মানুষের মতো মাঝেমাঝে তারও ব্রণ ওঠে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক চমৎকার কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই বিস্মিত হন। অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে।

তামান্নার এই কথায় সঞ্চালক চমকে ওঠেন। তবে তামান্না মন্তব্য করেন, ‘যে কোনো সময় থুতু লাগানো ঠিক নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগানোই বেশি কার্যকর।’

এই কৌশল যে কেবল তার জন্যই কাজ করেছে তা নয়, তা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন।

যাইহোক, তামান্নার জন্য বিশেষ পরামর্শ হল, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সম্পর্কিত যেকোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল সমান কার্যকরী নাও হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ফেনীতে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে পবিত্র কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে মোহাম্মদ জাহিদ হাসান, যিনি রবিন (৩২) নামেও পরিচিত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এতে মো. আসিফ (৩২) নামে এক ব্যক্তি সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানায় রবিনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ফেনী মডেল থানাধীন শর্শদি ইউনিয়নের ফাতেহপুর এলাকায়, সওদাগর বাড়ির রবিনের বসতঘরের সামনের কক্ষে পবিত্র কোরআন শরীফের কয়েকটি পাতা ছিঁড়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন রবিন। বিষয়টি দেখতে পেয়ে তার মা জান্নাতুল ফেরদৌস বাধা দিলে রবিন তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে মামলার বাদী এবং স্থানীয় কয়েকজন গিয়ে রবিনকে আটক করেন। এই সময় তার ঘরের সামনের কক্ষে পবিত্র কোরআন শরিফটি পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় এই বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার পবিত্র কোরআন শরিফের প্রতি অবমাননাকর আচরণের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কান্তি দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত মোহাম্মদ জাহিদ হাসান ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগের ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ময়মনসিংহে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছে সতেরো পাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) গোসল করতে দুই চাচাতো ভাই বাড়ির পাশের পুকুরে নামে। একপর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখেন এবং তৎক্ষণাৎ চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত হিসেবে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর হোসেন এই তথ্য জানান এবং বলেন, পুলিশ জানার আগেই তাদের মরদেহ দাফন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে, যা বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরে।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই আগ্রহ পূরণের লক্ষ্যেই, সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে ই-বুকটি প্রকাশিত করা হয়েছে।

ই-বুকে বাংলাদেশের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে।

এই ই-বুককে শুধুই সরকারের ছয় মাসের কার্যক্রমের বিবরণ হিসেবে নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%