প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘রক্ষা এবং সংরক্ষণ’— এই স্লোগান নিয়ে সেন্ট গ্রেগরি স্কুলের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্যের সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। দেশের কোনো বিদ্যালয়ে এটি প্রথম জাদুঘর তৈরির একটি যুগান্তকারী পদক্ষেপ।
একদল সাবেক গ্রেগরিয়ানদের একনিষ্ঠ পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ এই গ্রেগরিয়ান জাদুঘর প্রতিষ্ঠা হলো। স্কুল প্রাঙ্গনে নির্মিত হওয়া জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর।
সম্প্রতি, স্কুল প্রাঙ্গনে জাদুঘর নির্মাণের বিষয়ে গ্রেগরিয়ান স্কুল এন্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে টিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএসএর সহ-সভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও টিজিএসের অন্যান্য সদস্যবৃন্দ।
দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাদুঘরটির নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরনো স্কুলটির ইতিহাস সংরক্ষণে এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন