প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে পবিত্র কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে মোহাম্মদ জাহিদ হাসান, যিনি রবিন (৩২) নামেও পরিচিত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এতে মো. আসিফ (৩২) নামে এক ব্যক্তি সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানায় রবিনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ফেনী মডেল থানাধীন শর্শদি ইউনিয়নের ফাতেহপুর এলাকায়, সওদাগর বাড়ির রবিনের বসতঘরের সামনের কক্ষে পবিত্র কোরআন শরীফের কয়েকটি পাতা ছিঁড়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন রবিন। বিষয়টি দেখতে পেয়ে তার মা জান্নাতুল ফেরদৌস বাধা দিলে রবিন তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে মামলার বাদী এবং স্থানীয় কয়েকজন গিয়ে রবিনকে আটক করেন। এই সময় তার ঘরের সামনের কক্ষে পবিত্র কোরআন শরিফটি পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় এই বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার পবিত্র কোরআন শরিফের প্রতি অবমাননাকর আচরণের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কান্তি দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত মোহাম্মদ জাহিদ হাসান ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগের ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন