শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০৬ পি.এম
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বিভাগের নাম: লিগ্যাল ডিভিশন
পদের নাম: ল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি অথবা এলএলএম
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ৪৫ বছর (সর্বোচ্চ)
কর্মস্থল: যে কোনো জেলা।
আবেদনের নিয়ম: আবেদন করতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাগুরা জেলা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ইউনিয়নের বারইখালী গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. জাহাঙ্গীর আলম তৈয়ব। এ সময় তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে দেখা যায়, তার পরিহিত সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনের ১০টি জিপারে ৫০০ (পাঁচশত) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ৫০ (পঞ্চাশ) গ্রাম এবং আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ বিমান বাহিনীতে জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বিমানসেনা, শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়। যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
পদ ও নিয়োগের তথ্য
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪। নিয়োগের জন্য মোট কতজন প্রার্থী নেওয়া হবে, সেই বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বাংলাদেশের সব জেলার প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। পদভেদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন শুরুর ও শেষ সময়
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর https://joinairforce.baf.mil.bd/ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
আবেদন ফি
এই নিয়োগের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সম্পন্ন করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ ও জমা দিতে হবে।
আবেদনের সময় প্রার্থীদের দেওয়া তথ্য সঠিক ও সত্য হতে হবে। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয়, অযোগ্যতা ধরা পড়ে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়, তাহলে প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নিয়োগের পরেও তথ্যের সত্যতা নিয়ে সমস্যা দেখা দিলে প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এক নজরে
প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমান বাহিনী
নিয়োগ: বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪
পদের সংখ্যা: অনির্দিষ্ট
চাকরির ধরন: সরকারি
প্রার্থী: নারী ও পুরুষ
জেলা: সব জেলার প্রার্থী
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের ওয়েবসাইট: https://joinairforce.baf.mil.bd/
বিজ্ঞপ্তিটি দেখুন...
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এবং ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ছাত্রদলের আহ্বায়ক হিসেবে জিহাদুল মোতালেব মার্শালকে মনোনীত করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রায়হান আমিন ফাহিম এবং সদস্য সচিব হিসেবে জোবায়েল আলম পাভেল দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ছাত্রদলের আহ্বায়ক হিসেবে মো. মহিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. হাসান আল বান্না, আমির হাসনাত খান, জোবায়ের ইবনে আলম, জান্নাতুল ফেরদৌস প্রীতি, সাবরিনা ইসলাম তরী, আশরাফুল ইসলাম ইমন এবং ফাতেমা তুজ জোহুরা।
এই শাখার সদস্য সচিব হিসেবে গোলাম সরোয়ার হিমেলকে নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইশতিয়াকুর রহমান, মো. এমরামুল ইসলাম (নাবিল), ইয়ামিন সরকার, ঐশ্বর্য মৃধা, সিনথিয়া ইসলাম এবং এস এম ইয়াসিন আহমেদ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তারিখে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীর (মমি আলসারী) স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে শাখাটির সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য আগামী ৩০ দিনের মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর, যার নাম অপ্রতিম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবার এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপ্রতিমের উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি।
পরিবারের সূত্রে জানা যায়, অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য বাসা থেকে বের হয়েছিল। এরপর সে আর বাসায় ফেরেনি। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম আরটিভিকে জানান, "আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন, সহায়তা করেন। আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোনটি তার সঙ্গে নেই। আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে পেতে চেষ্টা করেন।"
অপ্রতিমকে খুঁজে পেতে তার পরিবার সকলের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি তার সন্ধান পান, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে—
শাহরিয়ার (বাবা): ০১৭১৯-৬২৫৬৯০
ড. নাহিদা বেগম (মা): ০১৭১৯-৯০০৭৬৯
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ