প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাগুরা জেলা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ইউনিয়নের বারইখালী গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. জাহাঙ্গীর আলম তৈয়ব। এ সময় তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে দেখা যায়, তার পরিহিত সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনের ১০টি জিপারে ৫০০ (পাঁচশত) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ৫০ (পঞ্চাশ) গ্রাম এবং আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন