ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নদীতে গোসলের সময় চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ


নদীতে গোসলের সময় চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী সহ মোট তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকার পদ্মা নদী ও রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম হলো সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়নের রঊফ হাজিপাড়া এলাকার বাসিন্দা জেম আলীর ছেলে রিফাত (১৬) ও ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। নিখোঁজ এই দুইজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তারা দুইজনই স্কুল থেকে বাসায় না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

অন্যদিকে, মহানন্দা নদীর রাবার ড্যামে মাছ ধরতে গিয়ে মো. সাকিরুল ইসলাম (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ দুইজন শিক্ষার্থী সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা কয়েকজন বন্ধুর সঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাটে গোসল করার জন্য গিয়েছিলেন, আর আমরাই সময় পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করতে চেষ্টা করেন। পরবর্তীকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দলও সেখানে যোগ দেয়।

এদিকে, বেলা আড়াইটার দিকে সাকিরুল ইসলাম মাছ ধরার সময় ক্রমশ পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেন। উল্লেখ্য, নিখোঁজ সাকিরুল ইসলাম গত এক মাস আগে আরব আমিরাত থেকে ছুটিতে দেশে ফিরে এসেছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা তাদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


দুই চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার

জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।

এর আগে সোমবার (২৯ জুন) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের মো. রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার মো. নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মো. সোহেল রানা (৩১)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। এ সময় এই তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ‘ডিসকভার ১১০ সিসি’ এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের ‘এপাচি আরটিআর ১৫০ সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত। তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। এছাড়াও চোর চক্রের সাথে জড়িত অন্যদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: জাহেদ উর রহমান

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে বলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রশ্নের জবাবে এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, 'খুব বিস্তারিত বলছি না, এটা সরকার কগনিজেন্সে (আমলে নেওয়া) নিয়েছে, সরকার এটা দেখেছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটা সরকার খতিয়ে দেখছে। কারণ এটি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা (আশঙ্কা) আছে গ্লোবালি, এ ব্যাপারে আমরা সচেতন আছি।'

তিনি জানান, 'আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবে না।'

এগুলো কারা করছে—জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, 'এগুলো তো বুঝতেই পারছেন, এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না।'

তিনি যোগ করেন, 'সো, এটা একটু খতিয়ে দেখার প্রশ্ন আছে। এটা যেহেতু এত ওয়াইডস্প্রেড (বিস্তৃতভাবে) হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারব।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনিকের ঝুঁকিতে দেশের ১১ শতাংশ মানুষ: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


আর্সেনিকের ঝুঁকিতে দেশের ১১ শতাংশ মানুষ: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে দেশের ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। সাধারণ মানুষের জন্য আর্সেনিক ঝুঁকি থেকে সুরক্ষা দানে তাঁর সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। এই সব প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে। তিনি আশা করেন, এর ফলে চলতি বছরে আর্সেনিক দূষণের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ৫ থেকে ৬ শতাংশ কমে আসবে।

তিনি জানান, এখন পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় জেলাগুলোর জন্য বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

এছাড়া, পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে। আরও রয়েছে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) ১ হাজার ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে, বলে জানান মন্ত্রী মির্জা ফখরুল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হাত কেটে ফেলব’ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


‘হাত কেটে ফেলব’ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি

ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি (ইন্ডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে উত্তেজনার মাঝে, এবার কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক। তিনি আরও বলেছেন, পাকিস্তারের ন্যায্য পানির অংশে কেউ হাত দিতে চাইলে, ‘সেই হাত কেটে দেওয়া হবে’ বলে জানিয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তারের পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাঁর ভাষায়, ‘পাশের দেশের প্রধানমন্ত্রী বলছেন, তিনি পাকিস্তারে এক ফোঁটা পানিও যেতে দেবেন না।’

মালিক জানান, পাকিস্তারের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অবস্থাটি শুধুমাত্র পানি আটকে দেওয়ার বিষয় নয়, বরং দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতিকে মারাত্মক সংকটের মুখে ফেলবে।

মালিক আরও বলেন, পাকিস্তার আগেই ঘোষণা করেছে, কেউ যদি দেশটিকে তার পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে তাকে অবশ্যই কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

মালিক বলেন, ‘আমরা শুধুমাত্র ঘোষণা করিনি, প্রয়োজনে নিজেরাও নিজেদের রক্ষা করতে পারি। কেউ যদি আমাদের পানির অংশে হাত দেয়, তাহলে সেই হাত কেটে দেওয়া হবে।’

ভারত ও পাকিস্তানের পানি চুক্তি নিয়ে তিনি বলেন, বিশ্বের বহু অঞ্চলে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী উজানের দেশ ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করে না। সেখানে ভারত ও পাকিস্তারের মধ্যে তো একটি বৈধ চুক্তি বিদ্যমান রয়েছে।

মুসাদিক মালিক বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তার এই বিষয়টি উত্থাপন করবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায়বিচার ও ভাটির দেশটির মানুষের পানির অধিকার নিশ্চিত করার দাবি জানাবে।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইন্ডাস ওয়াটারস ট্রিটি তথা সিন্ধু পানি চুক্তি এখনও আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে। তাঁর ভাষায়, ‘এই চুক্তি একতরফাভাবে বাতিল বা পরিবর্তন করা যায় না।’ আতাউল্লাহ তারার আরও বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একাধিকবার বলেছেন, ‘পানি আমাদের জীবনরেখা এবং এটি আমাদের লাল রেখা (রেড লাইন)।’

কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী সি আর পাটিল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারত সিন্ধু নদীর পানিতে নিজেদের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করবে এবং ভারতের প্রাপ্য এক ফোঁটা পানিও পাকিস্তারে যেতে দেওয়া হবে না।

গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরে ভারত সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা স্থগিত রাখার ঘোষণা দেয়। নয়াদিল্লির দাবি, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদ পুরোপুরি বন্ধের বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত ও পাকিস্তারের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানি বণ্টন ও ব্যবহার নিয়ে দুই দেশের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই চুক্তি দুই দেশের মধ্যে পানি বণ্টনের প্রধান ভিত্তি হিসেবে কার্যকর রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%