প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী সহ মোট তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকার পদ্মা নদী ও রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম হলো সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়নের রঊফ হাজিপাড়া এলাকার বাসিন্দা জেম আলীর ছেলে রিফাত (১৬) ও ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। নিখোঁজ এই দুইজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তারা দুইজনই স্কুল থেকে বাসায় না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
অন্যদিকে, মহানন্দা নদীর রাবার ড্যামে মাছ ধরতে গিয়ে মো. সাকিরুল ইসলাম (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ দুইজন শিক্ষার্থী সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা কয়েকজন বন্ধুর সঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাটে গোসল করার জন্য গিয়েছিলেন, আর আমরাই সময় পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করতে চেষ্টা করেন। পরবর্তীকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দলও সেখানে যোগ দেয়।
এদিকে, বেলা আড়াইটার দিকে সাকিরুল ইসলাম মাছ ধরার সময় ক্রমশ পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেন। উল্লেখ্য, নিখোঁজ সাকিরুল ইসলাম গত এক মাস আগে আরব আমিরাত থেকে ছুটিতে দেশে ফিরে এসেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা তাদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন