ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘হাত কেটে ফেলব’ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি


‘হাত কেটে ফেলব’ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি

ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি (ইন্ডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে উত্তেজনার মাঝে, এবার কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক। তিনি আরও বলেছেন, পাকিস্তারের ন্যায্য পানির অংশে কেউ হাত দিতে চাইলে, ‘সেই হাত কেটে দেওয়া হবে’ বলে জানিয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তারের পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাঁর ভাষায়, ‘পাশের দেশের প্রধানমন্ত্রী বলছেন, তিনি পাকিস্তারে এক ফোঁটা পানিও যেতে দেবেন না।’

মালিক জানান, পাকিস্তারের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অবস্থাটি শুধুমাত্র পানি আটকে দেওয়ার বিষয় নয়, বরং দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতিকে মারাত্মক সংকটের মুখে ফেলবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মালিক আরও বলেন, পাকিস্তার আগেই ঘোষণা করেছে, কেউ যদি দেশটিকে তার পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে তাকে অবশ্যই কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

মালিক বলেন, ‘আমরা শুধুমাত্র ঘোষণা করিনি, প্রয়োজনে নিজেরাও নিজেদের রক্ষা করতে পারি। কেউ যদি আমাদের পানির অংশে হাত দেয়, তাহলে সেই হাত কেটে দেওয়া হবে।’

ভারত ও পাকিস্তানের পানি চুক্তি নিয়ে তিনি বলেন, বিশ্বের বহু অঞ্চলে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী উজানের দেশ ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করে না। সেখানে ভারত ও পাকিস্তারের মধ্যে তো একটি বৈধ চুক্তি বিদ্যমান রয়েছে।

মুসাদিক মালিক বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তার এই বিষয়টি উত্থাপন করবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায়বিচার ও ভাটির দেশটির মানুষের পানির অধিকার নিশ্চিত করার দাবি জানাবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইন্ডাস ওয়াটারস ট্রিটি তথা সিন্ধু পানি চুক্তি এখনও আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে। তাঁর ভাষায়, ‘এই চুক্তি একতরফাভাবে বাতিল বা পরিবর্তন করা যায় না।’ আতাউল্লাহ তারার আরও বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একাধিকবার বলেছেন, ‘পানি আমাদের জীবনরেখা এবং এটি আমাদের লাল রেখা (রেড লাইন)।’

কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী সি আর পাটিল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারত সিন্ধু নদীর পানিতে নিজেদের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করবে এবং ভারতের প্রাপ্য এক ফোঁটা পানিও পাকিস্তারে যেতে দেওয়া হবে না।

গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরে ভারত সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা স্থগিত রাখার ঘোষণা দেয়। নয়াদিল্লির দাবি, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদ পুরোপুরি বন্ধের বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত ও পাকিস্তারের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানি বণ্টন ও ব্যবহার নিয়ে দুই দেশের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই চুক্তি দুই দেশের মধ্যে পানি বণ্টনের প্রধান ভিত্তি হিসেবে কার্যকর রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নিয়ম চালু: ভারতীয় ভিসা আবেদন স্লট বরাদ্দ হবে ভিন্নভাবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


নতুন নিয়ম চালু: ভারতীয় ভিসা আবেদন স্লট বরাদ্দ হবে ভিন্নভাবে

নতুন ব্যবস্থাপনায় বরাদ্দ হবে ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

নতুন ব্যবস্থাপনায় আবেদনকারীদের নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করার সুযোগ থাকবে না। এর পরিবর্তে, আবেদন জমা দেয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করা হবে।

 

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাক থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেয়ার ব্যবস্থা চালু করছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার পথে, তীব্র হচ্ছে চিকিৎসা সংকট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার পথে, তীব্র হচ্ছে চিকিৎসা সংকট

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, হাসপাতালগুলোর ওপর ধারাবাহিক হামলা এবং রোগী সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ঝুঁকিতে পড়েছে হাজারের বেশি মানুষের জীবন। এর মধ্যে নতুন করে হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানের ঘটনা অব্যাহত রয়েছে।

বর্তমানে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল পুরো গাজার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে। উত্তর গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় আল-মাওয়াসি সহ হাজার হাজার রোগীর চিকিৎসার চাপ সামলাতে হচ্ছে এই হাসপাতালে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সীমিত সহায়তার মধ্যেও প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষায়িত যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে ন্যূনতম স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

গাজায় বর্তমানে মাত্র একটি বিশেষায়িত কার্ডিয়াক মেশিন সচল রয়েছে, যার কারণে হৃদরোগীদের চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

চিকিৎসা সংকট আরও গভীর করেছে চলমান সামরিক অভিযান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, ইসরাইলি বাহিনী দুই দফা নাসের হাসপাতালে অভিযান চালিয়েছে। হাসপাতালে আটকে পড়া অনেক ফিলিস্তিনিকে হত্যা করে গণকবর দেয়ার অভিযোগও উত্থাপন করা হয়েছে। উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করলেও, অনেক পরিবার তাদের স্বজনদের মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন।

এছাড়াও, অ্যাম্বুলেন্সে গুলিবর্ষণ, আগুন ও যন্ত্রাংশ ধ্বংসের কারণে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতার ফলে প্রায় ২১ হাজার মানুষকে চিকিৎসার জন্য গাজার বাইরে নিতে হবে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জরুরি চিকিৎসার জন্য। কিন্তু এখন পর্যন্ত ৭ হাজার ৫শ’রও কম মানুষ গাজা ছাড়তে সক্ষম হয়েছে, যা প্রতিশ্রুতির মাত্র ৩৬ শতাংশ।

জরুরি চিকিৎসার অনুমোদন পাওয়া হাজারো রোগী এখনও গাজায় অবরুদ্ধ আছেন, যাদের অনেকের সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যুর ঝুঁকি রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) গাজায় একটি ইসরাইলি হামলায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসে একটি তাঁবুতে হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

একই সময়ে, অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রয়েছে। এল-বিরেহ শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। নাবলুসের দক্ষিণে বেইতা শহরে এক ফিলিস্তিনি নিরাপত্তারক্ষীকে মারধর করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে নতুন বসতি স্থাপনের উদ্যোগ, হেবরনের ইব্রাহিমি মসজিদে নতুন পরিকল্পনা এবং বিভিন্ন এলাকায় সম্পত্তি ধ্বংসের ঘটনাগুলো ঘটছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলি পতাকা, দুজনকে মারধর (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলি পতাকা, দুজনকে মারধর (ভিডিও)

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আম্বনে ব্রাজিলের সমর্থকদের দ্বারা এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়েছিল। তবে এই মিছিলে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের হাতে দেখা যায় দখলদার ইসরায়েলের পতাকা। এই দৃশ্য দেখে আশপাশের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। ইসরায়েলের পতাকা ওড়ানোর কারণে ঘটনাস্থলেই উপস্থিত জনতা ওই দুজনকে ব্যাপক মারধর করে।

এই ঘটনার সম্পর্কে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (২৯ জুন) এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঐদিন রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের সাথে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটির শুরু হওয়ার আগে ইন্দোনেশিয়ার ব্রাজিলের সমর্থকদের জুন মাসে এই বিশাল মিছিল বের করার আয়োজন করে।

ব্রাজিলের সমর্থকদের ফুটবল উন্মাদনার এই মিছিলে ওই দুই কিশোর কেন ইসরায়েলের পতাকা নিয়ে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দেশটির পুলিশ বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

অনলাইনে প্রকাশিত ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় যে, মিছিলে মোটরসাইকেলে থাকা একজন ব্যক্তি প্রথমে ওই দুই কিশোরকে থামান। এরপর তিনি দ্রুত তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি টান দিয়ে কেড়ে নিয়ে পতাকার লাঠিটি ভেঙে দেন। এর কিছু সময়ের মধ্যে আশপাশ থেকে আরো কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি এসে তাদের ওপর চড়াও হন এবং মারধর করতে শুরু করেন। বিশেষ করে যার হাতে ইসরাইলের পতাকা ছিল, তাকে ব্যাপক মারধর করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া দীর্ঘ দিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। দেশটির সাধারণ মানুষ সব সময় ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে থাকেন। অন্যদিকে, ফিলিস্তিনে আগ্রাসনের কারণে ইসরায়েলের প্রতি দেশটির জনগণের তীব্র ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে ব্রাজিলের ফুটবল মিছিলে ইসরায়েলি পতাকা দেখে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার আক্রমণ চলমান, পাল্টা হামলা বাড়াচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


রাশিয়ার আক্রমণ চলমান, পাল্টা হামলা বাড়াচ্ছে ইউক্রেন

রাশিয়ার হামলা যেভাবে থামছে না, ইউক্রেনও পাল্টা গঠন আবারও আরও গভীরে নিয়ে যাচ্ছে। অনুশাসন করা হামলার ফলে ইউক্রেনে একদিনেই নিহত হয়েছেন অন্তত আটজন, আহত ৩৫ জন। একদিকে, রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠানে ও সরবরাহ ব্যবস্থায় ইউক্রেনের ধারাবাহিক আক্রমণ মস্কোর যুদ্ধ সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। সত্যিই এ রকম পরিস্থিতিতে একে অপরকে ছাড় দিতে নারাজ দুই পক্ষ।

ইউক্রেনজুড়ে আবার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এ হামলায় বেশ কিছু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, দিনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটে। অন্যদিকে, জাপোরিঝিয়ায় যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। সুমি অঞ্চলসহ অন্য কয়েকটি স্থানে স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের ঘটনার খবর দিয়েছে।

নতুন এই হামলার পর ইউরোপের প্রতি আবারও আকাশ প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বিশেষভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম রাষ্ট্রীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের গুরুত্ব তুলে ধরেছেন।

রাশিয়ার হামলায় আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়েছে, যা দেশের জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক চাপের আরেকটি উদাহরণ।

অন্যদিকে, ইউক্রেনের দীর্ঘ-পাল্লার ড্রোন অভিযানের মাধ্যমে যুদ্ধের গতিপথ বদলানোর চেষ্টা অব্যাহত রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন রাশিয়ার জ্বালানি, প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ব্যবস্থায় একের পর এক আক্রমণ চালাতে সক্ষম হয়েছে। ফলে রাশিয়া এবং অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি ধীর হয়ে যাওয়ার পেছনে এসব হামলার প্রভাব দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে।

কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতিকে ‘সাময়িক বাধা’ হিসেবেই দেখছেন। ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকট হচ্ছে তা স্বীকার করলেও যুদ্ধ থামাতে তিনি কোন ছাড়ের আভাস দেননি। ক্রেমলিনও জানিয়েছে, রুশ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্য মেটাতে তারা আত্মবিশ্বাসী। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং জনমনে চাপ বাড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%