০১:৫৪ পি.এম
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় প্রসিকিউশন ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। এই মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহিদুল হক, বেনজির আহমেদসহ আরও ৪১ জনের নাম উল্লেখ রয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে এ প্রতিবেদন দাখিল করা হয়।
এতে আসামি হিসাবে সামছুল হক টুকু, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে আছেন তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারাও।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে। আজই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ তারা সংগ্রহ করেছেন।
২০১৩ সালের ৫ মে, দিনভর হেফাজতের সমাবেশ শেষে, রাতের বেলায় রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে জমায়েতে নৃশংস হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ৫ আগস্টের পর এ ঘটনার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন