০১:৫৭ পি.এম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই খবর সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সিয়াটল ফায়ার সার্ভিসের বরাত দিয়েছে।
স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ ঘটনাস্থলে গুলির বিষয়টি জানায়। ধারণা করা হচ্ছে, সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী উপস্থিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, দ্য সিয়াটল সেন্টারে একটি খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের নাম ‘বাইট অব সিয়াটল’ এবং সপ্তাহের শেষের দিকে আয়োজিত হয়ে থাকে। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশ নেয় এবং সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে একটি দুই বছর বয়সি শিশু আছে, যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। পাশাপাশি ৫৬ বছর বয়সি এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং তাই হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আহতদের আঘাতের বিস্তারিত তথ্য সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ আর কিছু জানায়নি।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’ হামলাকারীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন