ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন মার্কিন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য স্বস্তি, মোট হার ২৫ শতাংশ


নতুন মার্কিন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য স্বস্তি, মোট হার ২৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির আওতায় বাংলাদেশকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতায় রাখা হলেও,

এটি নতুন কোনো বাড়তি শুল্ক নয়। বরং আগের প্রস্তাবিত উচ্চহারের পরিবর্তে,

বর্তমানে বাংলাদেশের জন্য কার্যকর মোট শুল্কহার দাঁড়িয়েছে ২৫ শতাংশ, যা প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার জানিয়েছেন,

প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। পরে,

দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা চলাকালে তা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। পরবর্তী আলোচনায় হার ২০ শতাংশে নামিয়ে আনা হয় এবং শেষ পর্যন্ত বাণিজ্য চুক্তিতে ১৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল।

দূতাবাস জানাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের আদালত ওই শুল্ক কাঠামোর বিরুদ্ধে রায় দেয়ায়,

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

চুক্তিতে নির্ধারিত ১৯ শতাংশ শুল্ক কখনোই কার্যকর হয়নি। এরপর যুক্তরাষ্ট্র ১৫০ দিনের জন্য,

সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক কার্যকর করে। সেই মেয়াদ ২০২৬ সালের ২৪ জুলাই শেষ হওয়ার পর,

যুক্তরাষ্ট্র ৮৬টি দেশের জন্য নতুন শুল্ক কাঠামো ঘোষণা করে, যেখানে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে।

দূতাবাস আরও জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের মূল কারণ,

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল ও পণ্যের সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগ।

দূতাবাসের প্রেস মিনিস্টার জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদনের অভিযোগ নেই।

তবে বাংলাদেশ তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে ব্যবহারের জন্য বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে,

যেসব দেশের কিছু কাঁচামাল উৎপাদনে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

যেসব দেশ এ ধরনের কাঁচামাল আমদানি কমানোর উদ্যোগ বা প্রতিশ্রুতি দিয়েছে,

তাদের মধ্যে ১৭টি দেশকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কের আওতায় রাখা হয়েছে।

বাংলাদেশও সেই তালিকায় রয়েছে।

প্রেস মিনিস্টার জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে,

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

আগেই ১৫ শতাংশ সাধারণ শুল্ক কার্যকর রয়েছে। ফলে,

বর্তমানে বাংলাদেশের জন্য মোট শুল্কহার হচ্ছে: ১৫ শতাংশ (বিদ্যমান শুল্ক) + ১০ শতাংশ (নতুন শুল্ক) মোট ২৫ শতাংশ।

অন্যদিকে,

চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ওপর নতুন শুল্ক ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ফলে এসব দেশের মোট শুল্ক দাঁড়াচ্ছে: ১৫ শতাংশ + ১২.৫ শতাংশ মোট ২৭.৫ শতাংশ।

অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায়,

২ দশমিক ৫ শতাংশ কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ দূতাবাস জানাচ্ছে, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে বিশেষ সুবিধা দেয়ারও আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কাপড় আমদানি করে সেসব দিয়ে তৈরি পোশাক আবার যুক্তরাষ্ট্রে রফতানি করা হলে,

১০ শতাংশ অতিরিক্ত শুল্ক মওকুফ হতে পারে।

বিষয়টি চূড়ান্ত হলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য,

এটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সম্ভাবনায়,

ভারতের টেক্সটাইল খাতের ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগের ফলেই,

বাংলাদেশ সর্বনিম্ন শুল্কহার এবং সম্ভাব্য বিশেষ সুবিধার অবস্থানে এসেছে।

এ লক্ষ্যে, পররাষ্ট্র মন্ত্রণালয়,

বাণিজ্য মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস,

ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে বলে,

প্রেস মিনিস্টার জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিশন না বাড়ালে ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ: মালিক সমিতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


কমিশন না বাড়ালে ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ: মালিক সমিতি

কমিশন বাড়ানোর দাবি না মানা হলে ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে মালিক সমিতি।

এই ঘোষণা সোমবার (২৭ জুলাই) সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

তবে, চলমান গ্যাসের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় মালিক সমিতি ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশনগুলোর প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করার কথা জানায়।

মালিক সমিতি জানিয়েছে, কোনো সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের একেবারেই চাপ নেই, আবার কোনো স্টেশনে ১/২ পিএসআই চাপ রয়েছে। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি আগামী সপ্তাহখানেক থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠের পর্দা পেরিয়ে এবার টিভি ড্রামায় দেখা যাবে রোনালদোকে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


মাঠের পর্দা পেরিয়ে এবার টিভি ড্রামায় দেখা যাবে রোনালদোকে

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মাঠে দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের গল্প তৈরি করেছেন।

এখন সেই সাফল্যের নতুন অধ্যায় শুরু হচ্ছে বিনোদন জগতে। আল নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ মহাতারকা ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের ভূমিকায় কাজ করবেন। এর পাশাপাশি, সিরিজটিতে তার বিশেষ উপস্থিতিও থাকবে।

এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, এই দুই তারকাকে এবার দেখা যাবে একই প্রযোজনায়।

নতুন উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত রোনালদো জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের একটি রোমাঞ্চকর অধ্যায়। ফুটবলের বাইরে নতুন নতুন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

সিরিজটি নির্মাণ করছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের জন্য পরিচিত। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন। তাদের লক্ষ্য হচ্ছে প্রচলিত ধারা ভেঙে নতুন ধরনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, ‘ডে ওয়ানস’ ফুটবলের বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা ও পর্দার আড়ালের গল্প নিয়ে নির্মিত হবে। ইতোমধ্যেই ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

সিরিজে কেন্দ্রীয় চরিত্র প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন ডেমিয়ান লুইস। এছাড়া থাকবে ব্রিটিশ র‍্যাপার ডেভ ও অভিনেত্রী কার্লোত্তা বানাত। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সম্প্রচারস্বত্ব নিয়ে ইতোমধ্যেই তীব্র আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা একটি ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে পিলারটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। সেই সময় তারা রূপ মিয়ার বাড়িতে মাদক খোঁজার সময় ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে একটি লোহার বস্তু খুঁজে পান।

পিলারের একদিকে দুটো তার এবং গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। রাতের মধ্যেই এই পিলারটি উদ্ধার করে গ্রামের এক ঘরে রাখা হয়। পরে স্থানীয়রা রোববার সকালে শাল্লা থানার পুলিশকে অবহিত করেন।

পুলিশ খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে একটি টিম লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গণমাধ্যমকে জানান, পিলারটি থানায় নিয়ে আসা হয়েছে এবং তাতে খোদাই করা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা রয়েছে। তার মতে, এটা ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এল মালিকপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এল মালিকপক্ষ

দেশজুড়ে গ্যাস সংকটের কারণে বৃহস্পতিবারের (৩০ জুলাই) দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে ফিলিং স্টেশন মালিক সমিতি। সোমবার (২৭ জুলাই) তারা এ ঘোষণা দেয়।

তবে কমিশন বৃদ্ধির দাবি না মানলে ২৩ আগস্ট থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানায় তারা।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি, স্বয়ংক্রিয় কমিশন সমন্বয়সহ চার দফা দাবি উত্থাপন করেছিল।

এসময় নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকায় স্থির রয়েছে। অথচ গত প্রায় ১১ বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম একাধিকবার বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, ব্যাংক গ্যারান্টি কমিশন, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং স্টেশন পরিচালনার অন্যান্য ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে অধিকাংশ স্টেশন লোকসানে পরিচালিত হচ্ছে।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে— প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্যবৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%