ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাপ্তাইয়ে জাতীয় ফল মেলা এবং কৃষি উপকরণ বিতরণ


কাপ্তাইয়ে জাতীয় ফল মেলা এবং কৃষি উপকরণ বিতরণ

জেলার কাপ্তাইয়ে আজ জাতীয় ফল মেলার উদ্বোধন সহ কৃষকদের মাঝে চারা, সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার, কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসনের আওতায় সকাল ১১টায় কাপ্তাই কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচাসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য এলাকায় কৃষকদের মাঝে বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি কৃষকসহ সকলের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি, আপনারা প্রত্যেকে এই চারা গুলো নেবেন এবং নিজেদের আঙ্গিনা ও জমিতে লাগাবেন। এর মাধ্যমে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।

অনুষ্ঠানে কাপ্তাইয়ের ৬শ’ ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি ও সার বিতরণ করা হয়। এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবীব বাসস’কে জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪শ’ ১০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ২শ’ জন কৃষককে গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের সহযোগিতার জন্যে সরকার সবসময় পাশে রয়েছে।

তিনি যোগ করেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তারা জানেন, কাজটি অনেক কঠিন। কিন্তু যদি ইচ্ছাশক্তি থাকে, তবে সবকিছু সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে মনে রাখবেন, সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। সরকারের উদ্দেশ্য আপনাদের পথ দেখানো। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এখানে আপনাদের অনেকেই বেশ এগিয়ে গেছেন। মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। দেশের লাখো কোটি মানুষের আপনাদের দরকার। এই দেশেরও প্রয়োজন আপনাদের।

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ সফল অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

বিস্তারিত আসছে..

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ওয়াশিংটনে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে

বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর লক্ষ্যে ইরানের প্রভাব কমানোর মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

এ সফর মার্কিন ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটের মধ্যে হচ্ছে। উভয় দেশই ইরাকের গুরুত্বপূর্ণ মিত্র।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাগদাদ থেকে এ খবর এসেছে।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার কারণে ইরাক বহুদিন পরোক্ষ সংঘাতের ক্ষেত্র হয়ে রয়েছে। এর ফলে দুই প্রতিপক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখা দেশটির ধারাবাহিক সরকারগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে।

জাইদি দায়িত্ব গ্রহণের পর প্রথম আন্তর্জাতিক সফরে সোমবার ওয়াশিংটনে পৌঁছান। তিনি এক সপ্তাহের এই সফরে ট্রাম্প, মার্কিন কর্মকর্তাদের এবং তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে আগত জাইদি চলতি বছর ট্রাম্পের সমর্থনে প্রধানমন্ত্রী হন, যখন ট্রাম্প অন্য এক প্রার্থীর মনোনয়ন নাকচ করেন। তিনি ইরাকের দুর্বল অর্থনীতি শক্তিশালী করার এবং যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলা চালানো ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সফরের পূর্বে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে জাইদি উল্লেখ করেছেন, তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার ‘রাষ্ট্রের হাতে বৈধভাবে শক্তি প্রয়োগের একচ্ছত্র অধিকার নিশ্চিত করতে’ অঙ্গীকারবদ্ধ।

ওয়াশিংটনের মতে, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে তার সরকার ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরস্ত্র হওয়ার সময়সীমা দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোটের মিশনও শেষ হবে।

নাম প্রকাশ না করার শর্তে, জন জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিক এএফপিকে জানান, বর্তমান সরকার অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আরও ইতিবাচক অবস্থান গ্রহণ করলেও, ‘এর অর্থ এই নয় যে ইরাক ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’

তিনি উল্লেখ করেন, ইরাককে দীর্ঘদিনের ভারসাম্য বজায় রাখতে হবে তার দুই মিত্রের মধ্যে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় তেহরানে নিহত আলী খামেনির বিশাল জানাজা অনুষ্ঠিত হয় ইরাকের পবিত্র শহরগুলোতে। এই শহরগুলো শিয়া ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর জন্য পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ, এস এম কাসেম।

বক্তব্য রাখেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু।

লোকাল কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানও বক্তব্য দেন।

সভায় বক্তাগণ বলেন, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জেলার সাইক্লোন সেল্টারগুলোকে প্রস্তুত রাখতে হবে। এই সময় যেসব সাইক্লোন সেল্টার মেরামত প্রয়োজন, সেগুলো দ্রুত মেরামত করতে হবে এবং সাইক্লোন সেল্টারে যাওয়ার সংযোগ সড়কগুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়।

এ সময়ে বক্তাগণ বরগুনায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক সভা ও দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


কুড়িগ্রামে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক সভা ও দোয়া

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে গভীর শোক ও শ্রদ্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শহিদুজ্জামান সাজ, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক, সদস্য সচিব ইউনুছ আলীসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে তিনি যে সুদূরপ্রসারী ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের চলে যাওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদকে কার্যকর করতে তাঁর অবদান নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%