প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার কাপ্তাইয়ে আজ জাতীয় ফল মেলার উদ্বোধন সহ কৃষকদের মাঝে চারা, সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার, কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসনের আওতায় সকাল ১১টায় কাপ্তাই কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচাসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য এলাকায় কৃষকদের মাঝে বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি কৃষকসহ সকলের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি, আপনারা প্রত্যেকে এই চারা গুলো নেবেন এবং নিজেদের আঙ্গিনা ও জমিতে লাগাবেন। এর মাধ্যমে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।
অনুষ্ঠানে কাপ্তাইয়ের ৬শ’ ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি ও সার বিতরণ করা হয়। এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবীব বাসস’কে জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪শ’ ১০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ২শ’ জন কৃষককে গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন